ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ২১:০৭:২৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

স্কুল বাসে তালাবন্ধ, শ্বাসরুদ্ধ হয়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩৭ পিএম, ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কাতারের আল ওকরা শহরে কয়েক ঘণ্টা ধরে স্কুলবাসে বন্ধ থাকার পর, শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে মিনসা মারিয়াম জ্যাকব নামে ৪ বছরের ভারতীয় বংশদ্ভুত এক শিশুর। দুঃখের বিষয় ওই দিনই শিশুটির জন্মদিন ছিলো। জন্মদিনে অনেক আনন্দ করার কথা ছিল মিনসা মারিয়াম জ্যাকবের কিন্তু, ওইদিনই বিদেশের মাটিতে মর্মান্তিক মৃত্যু ঘটল তার। এই মর্মান্তিক মৃত্যুর জন্য যারা দায়ী, তাদের কাউকে ছাড়া হবে না বলে জানিয়েছে কাতারের শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়।

মিনসার বাবা অভিলাশ চকো এবং মা সৌম্যা, দুজনেই ভারতের কেরালার কোট্টায়াম জেলার চাঙ্গানাসেরির বাসিন্দা। তবে, কর্মসূত্রের কাতারের দোহায় থাকেন।

আল ওকরার স্প্রিংফিল্ড কিন্ডারগার্টেনে পড়ত ছোট্ট মিনসা। গত রোববার (১১ সেপ্টেম্বর), ছিল তার জন্মদিন। ওইদিন সকালে তিনি স্কুলে যাওয়ার জন্য স্কুল বাসে উঠেছিল। কিন্তু কিন্ডারগার্টেনে যাওয়ার পথে ঘুমিয়ে পড়েছিল সে। মিনসা যে বাসের মধ্য়েই ঘুমিয়ে আছে, তা লক্ষ্যই করেনি বাসচালক ও তার সহকারী। মিনসাকে বাসের মধ্যে রেখেই তারা বাসটিকে লক করে পার্কিং লটে রেখে চলে গিয়েছিল। দুপুরে শিশুদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য তারা ফিরে এসেছিল। সেই সময়ই বাসের মধ্যে মিনসাকে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছিল। তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু বাঁচানো যায়নি। চিকিৎসকরা প্রাথমিকভাবে জানিয়েছেন, বন্ধ বাসে অতিরিক্ত গরমে শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৪ বছরের মেয়েটির।

মিনসার মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করেছে দোহার শিক্ষা ও উচ্চশিক্ষা মন্ত্রণালয়। এই ঘটনার বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।

এক বিবৃতিতে তারা বলেছে, শিক্ষার্থীদের সুরক্ষার বিষয়ে কোনও গাফিলতি সহ্য করা হবে না। টুইটারে মন্ত্রণালয় জানিয়েছে, শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ মানের নিরাপত্তার মান নির্ধারণ করা হয়েছে। এই ক্ষেত্রে তা মেনে চলা হয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে। মন্ত্রণালয় আরও বলেছে, তদন্তের ফলাফল অনুসারে দোষীদের সর্বোচ্চ শাস্তি দেওয়া নিশ্চিত করতে সমস্ত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: টিভি নাইন, ইন্দিয়ান এক্সপ্রেস