স্টকহোমে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোকচিত্র প্রদর্শনী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩২ পিএম, ২ আগস্ট ২০২১ সোমবার
ফাইল ছবি।
মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ দূতাবাস স্টকহোমের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনী-‘আলোকচিত্রে বঙ্গবন্ধু’র উদ্বোধন করা হয়েছে।
দূতাবাস প্রাঙ্গনে সেখানকার সময় অনুযায়ী গতকাল রোববার অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সুইডেন নিবাসী বঙ্গবন্ধু অনুরাগী মোহাম্মদ আফতাবুর রহমানের সংগৃহীত এবং মুদ্রিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পারিবারিক, রাজনৈতিক, আন্তর্জাতিক ও কূটনৈতিক জীবনের বিভিন্ন দুর্লভ ছবি এই আলোকচিত্র প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ জানানো হয় অনুষ্ঠানের শুরুতে রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম, মোহাম্মদ আফতাবুর রহমান এবং অন্যান্য অতিথিবৃন্দের উপস্থিতিতে ফিতা কেটে আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
এর পর উন্মুক্ত আলোচনা অনুষ্ঠানে বক্তারা বঙ্গবন্ধুর জীবনী, রাজনৈতিক দূরদর্শিতা এবং বিভিন্ন অর্জন নিয়ে আলোচনা করেন। বক্তারা আলোকচিত্র প্রদর্শনীর আয়োজনকে স্বাগত জানান এবং এ ধরণের আয়োজনের প্রয়োজনীয়তা ও গুরুত্ব তুলে ধরেন।
বক্তারা বলেন, সকলকে হাতে হাত রেখে বঙ্গবন্ধুর জীবন, কর্ম এবং চেতনা প্রবাসীসহ সকল বাঙ্গালীদের মধ্যে ছড়িয়ে দেয়ার গুরু দায়িত্ব পালন করতে হবে।
রাষ্ট্রদূত মো. নাজমুল ইসলাম তাঁর বক্তব্যের সূচনায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অপরিসীম অবদানের কথা এবং বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের কথা বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টে বঙ্গবন্ধুর পরিবারের শহীদ সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন।
মুজিব বর্ষকে উপজীব্য করে দূতাবাসের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে তিনি বলেন, এই আলোকচিত্র প্রদর্শনী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামান্য স্মৃতিসমূহকে এবং তাঁর আত্মত্যাগ এবং সংগ্রামী জীবনকে মানুষের হৃদয়ের মণিকোঠায় তুলে ধরতে সক্ষম হবে।
তিনি আরো বলেন, যদিও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহান জীবন ও কর্মকে ছবিতে পুরোপুরি ধারণ করা সম্ভব নয়, এই আলোকচিত্র প্রদর্শনী পরবর্তী প্রজন্মের কাছে তাঁর কর্ম ও চেতনা ছড়িয়ে দিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।
দুই সপ্তাহ ব্যাপী এ আলোকচিত্র প্রদর্শনী ১৫ আগস্ট পর্যন্ত দূতাবাস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। আলোকচিত্র প্রদর্শনীটি সকলের জন্য উন্মুক্ত রাখা হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট
- শরীরের পরিবর্তন ও ট্রল নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা কাইফ
- তেঁতুলিয়ায় বাড়ছে শীতের অনুভূতি
- ‘নীলসাগর এক্সপ্রেস’ লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ ট্রেন চলাচল বন্ধ
- সুস্বাদু এবং মজাদার মাংসের পিঠার রেসিপি
- ঘূর্ণিঝড় অর্নবের প্রভাবে বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ,যান চলাচল ব্যাহত
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- গাজার শিশুদের বাঁচাতে হামজার উদ্যোগ, সংগ্রহ ১ লাখ পাউন্ড
- বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন আজ
- ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ চলছে
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- শাহজালালে দুই নারী যাত্রীর প্যান্টে মিলল ২৪ কোটি টাকার সোনা
- ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহরে রূপান্তর করতে চাই: প্রধানমন্ত্রী
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
- চরম ঝুঁকিতে দেশের পাঁচ শতাধিক সরকারি-বেসরকারি ওয়েবসাইট











