ঢাকা, বৃহস্পতিবার ১৯, মার্চ ২০২৬ ৪:২৩:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন

স্ট্রোক করেছেন অভিনেত্রী সীমানা

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২১ পিএম, ২৭ মে ২০২৪ সোমবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্ট্রোক করেছেন অভিনেত্রী রিশতা লাবনী সীমানা। সপ্তাহ খানেক আগে স্ট্রোকে আক্রান্ত হন তিনি। সামাজিক মাধ্যমে খবরটি জানিয়েছেন সীমানার প্রাক্তন স্বামী কণ্ঠশিল্পী পারভেজ সাজ্জাদ।

আজ রোববার নিজের ফেসবুকে পারভেজ লিখেছেন, ‘হে পরম করুণাময়, আপনি সর্বশক্তিমান, আপনি সব পারেন। আমার সন্তানকে এত বড় কঠিন পরীক্ষার মধ্যে ফেলবেন না। শ্রেষ্ঠর মায়ের (সীমানা) অপারেশন চলছে। ম্যাসিভ স্ট্রোক করেছে ৬ দিন আগে।’

সীমানা লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার ২০০৬ আসরের সেরা দশের একজন। ২০১৪ সালে বিয়ের পর মিডিয়া থেকে নিজেকে সরিয়ে নেন। পারভেজ ও সীমানার ঘরে একটি ছেলে আছে।

অসংখ্য নাটক ও বিজ্ঞাপনে অভিনয় করেছেন সীমানা। তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’-এর মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। ২০১৯ সালে দ্বিতীয় বিয়ের পর আবারও কাজে ফেরেন এই অভিনেত্রী। গত বছর বিপ্লব হায়দারের পরিচালনায় ‘রোশনী’ নামের একটি ছবিতে অভিনয় করেছেন তিনি।