স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামীর আত্মহত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১০ এএম, ২৯ জুন ২০২২ বুধবার
ফাইল ছবি
রাজধানী ডেমরার মধুবাগ এলাকায় একটি বাসায় স্ত্রীর গলা কেটে হত্যা পর স্বামীর আত্মহত্যার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৮ জুন) রাতে ডেমরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ওই দম্পতি হলেন-সুমি সুলতানা (৪০) ও লিয়াকত হোসেন (৫০)। লিয়াকত ওষুধ ব্যবসায়ী ছিলেন।
ওসি মো. শফিকুল বলেন, ওই দম্পতির দুই সন্তান। এক মেয়ের বিয়ে হয়েছে। অপর এক ছেলেসন্তান স্থানীয় একটি কলেজে পড়াশোনা করেন। সকালে ঘুম থেকে উঠে ছেলে কলেজে চলে যায়। বিকেল ৪টার দিকে বাসায় ফিরে এসে দেখে বাবা-মা রুমের দরজা তখনও বন্ধ। অনেক ডাকাডাকির পর কোনো সাড়া-শব্দ না পেয়ে রুমের ভেন্টিলেটর দিয়ে দেখতে পান তার বাবা লিয়াকত গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। আর তার মা মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। পরে থানায় খবর দিলে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধারে করে ময়নাতদন্তের জন্য মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, স্বামী-স্ত্রীর মনোমালিন্য ও সংসারে অর্থ সংকটের কারণে লিয়াকত তার স্ত্রীকে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টি আরও তদন্ত করে দেখা হচ্ছে।
রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস








