স্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে পলাতক আসামি
আপডেট: ১১:৩২ এএম, ৪ জুলাই ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জে যৌতুকের মামলায় সাজাপ্রাপ্ত এক পলাতক আসামি তাঁর স্ত্রীকে হত্যা ও একমাত্র সন্তানকে অপহরণের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম আবু হানিফ মিয়া।
আবু হানিফের বাড়ি নেত্রকোনার খালিয়াজুড়ি থানার কৃষ্ণপুর গ্রামে। গতকাল শুক্রবার তাঁর স্ত্রী মাহেলা আক্তার নারায়ণগঞ্জ প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছে ওই অভিযোগ করেন।
মাহেলা বেগম বলেন, ১১ বছর আগে আবু হানিফের সঙ্গে তাঁর বিয়ে হয়। গত বছর তিনি জানতে পারেন, হানিফ গোপনে আরেকটি বিয়ে করে নেত্রকোনার বাড়িতে উঠেছেন। এরপর তিনি নারায়ণগঞ্জ আদালতে মামলা করেন। ওই মামলায় হানিফ গত বছরের ১৬ ডিসেম্বর গ্রেপ্তার হন। চলতি বছরের ২৫ জানুয়ারি তিনি জামিনে ছাড়া পেয়ে তাঁর সঙ্গে বসবাস শুরু করেন। কিন্তু এক সপ্তাহ পর তাঁর জমানো ১০ হাজার টাকা চুরি করে পালিয়ে যান তিনি (হানিফ)।
গত ২৫ মে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম কে এম মহিউদ্দিন আসামির অনুপস্থিতিতে যৌতুক নিরোধ আইনের ৪ ধারায় হানিফকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দেন।
০৪.০৭.২০১৫ - কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা
- কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি
- কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস











