স্ত্রীকে হত্যা করে পালিয়েছে স্বামী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১২:১৮ এএম, ১৭ মে ২০১৮ বৃহস্পতিবার
শরীয়তপুরের যৌতুকের টাকা না পেয়ে দক্ষিণ ভাষানচর গ্রামের এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করার অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনার পর নিহতের স্বামীসহ পরিবারের লোকজন পলাতক রয়েছে।
আজ বুধবার সকালে সদর উপজেলা আংগারিয়া ইউনিয়নের দক্ষিণ ভাষানচর গ্রাম থেকে ওই গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত খাদিজা বেগম (২০) সদর উপজেলার চরচটাং গ্রামের গোলাম মাওলা কাজীর মেয়ে।
নিহতের ছোট ভাই শাহিন কাজীর কাছ থেকে জানা যায়, দেড় বছর আগে খাদিজা বেগমের সঙ্গে একই উপজেলার দক্ষিণ ভাষানচর গ্রামের আ. সামাদ মৃধার ছেলে এবাদুল মৃধার বিয়ে হয়। বিয়ের সময় মেয়ের জামাতাকে সোনা গহনা ও নগদ টাকা দেয়া হয়। বিয়ের কিছু দিন পর স্বামী এবাদুল পুনরায় টাকা জন্য স্ত্রীকে চাপ প্রয়োগ করে। বাবা-মা মেয়ের মুখের দিকে তাকিয়ে প্রায় দুই লাখ টাকা দেন। এরপর আরও টাকার জন্য মানসিক ও শারীরিক নির্যাতন শিকার হন খাদিজা। গতকাল যৌতুকের টাকা নিয়ে ঝগড়া হয় এবাদুল ও খাদিজার মধ্যে। পরের দিন বুধবার সকালে পাশের বাড়ির এক লোকের মাধ্যমে গৃহবধূ খাদিজার অবস্থা খারাপ বলে খাদিজার বাবা ও মায়ের কাছে খবর পাঠানো হয়। স্বজনরা সে খবর শুনে এসে দেখে ঘরের ভেতর চৌকির ওপরে মশারি পেঁচানো খাদিজার নিথর দেহ পড়ে আছে। স্বামীর বাড়ির কোনো লোকজন নেই। তারা খাদিজাকে হত্যা করার পর ঘরের মালামাল নিয়ে সবাই পালিয়ে গেছে। এরপর পালং মডেল থানা পুলিশকে খবর দেয়া হয়।
পালং মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, পারিবারিক কলহের জের ধরে খাদিজাকে হত্যা করা হয়েছে। তার গায়ে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- মুক্তির আগেই বিতর্কে শ্রদ্ধা কাপুরের নতুন সিনেমা
- ৩২ হাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে বাধা নেই
- জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন
- ঢাকায় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দগ্ধ ৩
- জুলাইয়ের স্বাভাবিক বৃষ্টিপাতের আভাস, তাপপ্রবাহও হতে পারে
- গরুর মাংস খেয়ে অ্যালার্জি হলে যা করবেন
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



