স্ত্রীর সঙ্গে ঝগড়া: আড়াই বছরের মেয়েকে আছড়ে হত্যা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৬ পিএম, ২৩ মার্চ ২০২১ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বাগেরহাটের মোল্লাহাটে স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহে বাবা তার তিন বছর বয়সী সন্তান রায়েছা আক্তারকে আছড়ে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২২ মার্চ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার উদয়পুর ইউনিয়নের উদয়পুর দৈবকান্দি গ্রামে এই ঘটনা ঘটে।
আজ মঙ্গলবার (২৩ মার্চ) বাগেরহাট সদর হাসপাতাল মর্গে রায়েছা আক্তারের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
এই ঘটনায় নিহত রায়েছার চাচাতো নানা আব্দুল আলী শেখ বাদী হয়ে চারজনের নাম উল্লেখ করে মোল্লাহাট থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। তবে পুলিশ হত্যার ঘটনায় জড়িত কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।
নিহত রায়েছা উদয়পুর ইউনিয়নের উদয়পুর দৈবকান্দি গ্রামের সরদার মহিউদ্দিন ওরফে হুমায়ুনের মেয়ে। সরদার মহিউদ্দিনের অধরা আক্তার নামে পাঁচ বয়সী আরেকটা মেয়ে রয়েছে। সেনা সদস্য সরদার মহিউদ্দিন বর্তমানে পদ্মাসেতু প্রকল্পের মুন্সিগঞ্জে দায়িত্ব পালন করে আসছিলেন।
স্থানীয় গ্রামবাসী ও মামলার বরাতে মোল্লাহাট থানার পরিদর্শক জগন্নাথ চন্দ্র বলেন, ৭-৮ বছর আগে মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের উদয়পুর দৈবকান্দি গ্রামের সেনাবাহিনীর সদস্য সরদার মহিউদ্দিন ওরফে হুমায়ুনের সঙ্গে একই গ্রামের সামিরা আক্তারের বিয়ে হয়।
গত তিন চার বছর ধরে তুচ্ছ কারণে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ হতো। দশ দিন আগে সরদার মহিউদ্দিন ছুটি নিয়ে বাড়িতে আসেন।
সোমবার (২২ মার্চ) সন্ধ্যায় বাড়িতে তুচ্ছ ঘটনা নিয়ে স্ত্রী সামিরার সাথে বিবাদে লিপ্ত হন। এ সময়ে স্বামীর সঙ্গে তার দুই ভাই ও মা বিবাদে যোগ দিলে তা আরও বড় বিবাদে পরিণত হয়।
ঝগড়ার একপর্যায়ে মহিউদ্দিন ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা আড়াই বছর বয়সী মেয়ে রায়েছা আক্তারকে ঘর থেকে কোলে তুলে নিয়ে কারও কিছু বোঝার আগেই বাড়ির উঠানের কলপাড়ে নিয়ে দুই পা ধরে আছাড় দেন।
আঘাতে শিশু রায়েছার বাম কান, নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। এর কিছুক্ষণ পরেই শিশু রায়েছা মারা যায়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জগন্নাথ চন্দ্র জানান, ঘটনার পরপরই মহিউদ্দিন ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। মঙ্গলবার তার ময়নাতদন্ত সম্পন্ন করে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
এই ঘটনায় নিহতের চাচাতো নানা আব্দুল আলী শেখ বাদী হয়ে জামাতা সরদার মহিউদ্দিন, তার মা ও দুই ভাইসহ চারজনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।
-জেডসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডেঙ্গুর বিস্তার, উদ্বেগ ও প্রতিরোধে চ্যালেঞ্জ
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- লেক ক্রুজে জুবাইদা-ওয়ান আজিজাহর আড্ডা
- তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায়
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- মানবতাবিরোধী অপরাধ: সাবেক এমপিসহ দুজন গ্রেপ্তার
- টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস
- দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- রেকর্ডের মুকুটে মেসি
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম



