স্ত্রীসহ মামলার আসামি হলেন চসিকের সাবেক কাউন্সিলর
চট্টগ্রাম প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২১ এএম, ৮ ডিসেম্বর ২০২৫ সোমবার
ছবি: সংগৃহীত
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জহুরুল আলম জসিম এবং তার স্ত্রী তাছলিমা বেগমের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (৭ ডিসেম্বর) দুদকের সহকারী পরিচালক মুসাব্বির আহমেদ বাদী হয়ে দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেন। দুদক চট্টগ্রামের উপ-পরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদক জানিয়েছে, সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম দাখিল করা সম্পদ বিবরণীতে ৯ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৫০৭ টাকার সম্পদের তথ্য উল্লেখ করেন। তবে যাচাই–বাছাইয়ে তার নামে ৯ কোটি ৫৪ লাখ ১৭ হাজার ১৯২ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। তিনি তিন কোটি ৮৪ লাখ ৪৫ হাজার ৫০৭ টাকা ঋণ দেখালেও তদন্তে গ্রহণযোগ্য ঋণ পাওয়া গেছে এক কোটি ৯৮ লাখ ৫০ হাজার ৮১৭ টাকা। এতে তার প্রকৃত নিট সম্পদ দাঁড়ায় সাত কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৩৭৫ টাকা। যা ঘোষিত নিট সম্পদের তুলনায় দুই কোটি ১৪ লাখ ৭৭ হাজার ৩৭৫ টাকা বেশি।
দুদকের হিসাব অনুযায়ী, বিভিন্ন বৈধ উৎস থেকে জহুরুল আলম জসিমের মোট আয় চার কোটি ৩৭ লাখ ২ হাজার ৪৮৫ টাকা। কিন্তু তার অর্জিত নিট সম্পদের পরিমাণ সাত কোটি ৫৫ লাখ ৬৬ হাজার ৩৭৫ টাকা। ফলে জ্ঞাত আয়ের তুলনায় অতিরিক্ত সম্পদের পরিমাণ দাঁড়ায় তিন কোটি ১৮ লাখ ৬৩ হাজার ৮৯২ টাকা। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭ (১) ধারায় মামলা করা হয়েছে।
দুদক জানায়, জহুরুল আলম জসিম ‘জেড এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান পরিচালনা করেন। এ ছাড়া ‘আরিবাহ ডেইরি অ্যান্ড ফুডস’ নামে একটি প্রতিষ্ঠানে তার ৫০ শতাংশ মালিকানা রয়েছে।
তার স্ত্রী তাছলিমা বেগমের বিরুদ্ধেও সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য প্রদান এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি দাখিল করা সম্পদ বিবরণীতে এক কোটি ৮৮ লাখ ৭২ হাজার ১৯০ টাকার সম্পদের তথ্য উল্লেখ করেন। তবে অনুসন্ধানে তার নামে দুই কোটি এক লাখ ৫৭ হাজার ২০ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। ঘোষিত সম্পদের তুলনায় ১২ লাখ ৮৪ হাজার ৮৩০ টাকা বেশি সম্পদ থাকায় সম্পদ গোপনের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে বলে জানিয়েছে দুদক।
অনুসন্ধানে আরও ওঠে এসেছে, তাছলিমা বেগমের বৈধ আয়ের পরিমাণ ৯৫ লাখ ১৯ হাজার ৫৫৪ টাকা। পারিবারিক ও অন্যান্য ব্যয় বাদ দিলে তার নেট সঞ্চয় দাঁড়ায় ৩৮ লাখ ২১ হাজার ৯৮৮ টাকা। অথচ তার নামে অর্জিত মোট সম্পদের পরিমাণ দুই কোটি এক লাখ ৫৭ হাজার ২০ টাকা। এতে জ্ঞাত আয়ের তুলনায় এক কোটি ৬৩ লাখ ৩৫ হাজার ৩২ টাকার সম্পদের কোনো বৈধ উৎস পাওয়া যায়নি। এ অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলা করা হয়েছে।
দুদক সূত্র জানিয়েছে, তাছলিমা বেগম একজন ব্যবসায়ী। তার নামে একক মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানসহ ‘আরিবাহ ডেইরি অ্যান্ড ফুডস’ নামের একটি প্রতিষ্ঠানে ৫০ শতাংশ মালিকানা রয়েছে।
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- তৈরি পোশাকের দোকানে উপচে পড়া ভিড়
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস জিতলেন যারা
- অনবদ্য অভিনয়, অস্কারে সেরা অভিনেত্রী জেসি বাকলি
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- দেশব্যাপী খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী
- পাকিস্তানের বিরুদ্ধে জয়ে ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন



