ঢাকা, বুধবার ২২, জুলাই ২০২৬ ৩:০৪:৪৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ খেলাধুলা মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ

স্থল সীমান্ত বিল পাসের কথা জানিয়ে হাসিনাকে মোদির ফোন

আপডেট: ০২:৪৪ পিএম, ৮ মে ২০১৫ শুক্রবার

hasina-modi_135526স্টাফ করেসপন্ডেন্ট,উইমেননিউজ২৪.কম, ঢাকা: ভারতের পার্লামেন্টের লোকসভায় বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত বিল পাস হওয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে বিষয়টি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব আশরাফুল আলম খোকন এ কথা জানিয়েছেন। তিনি জানান, ভারতের লোকসভায় স্থল সীমান্ত বিল পাস হওয়ার পর সেদেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি জানিয়েছেন। এ সময় তিনি শেখ হাসিনাকে অভিনন্দনও জানান। জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেন-উল্লেখ করে খোকন জানান, ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন- 'আপনার বলিষ্ঠ নেতৃত্বের কারণে স্থল সীমান্ত চুক্তি বিল ভারতের রাজ্যসভা ও লোকসভায় পাস করা সম্ভব হয়েছে।' এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মাধ্যমে সেদেশের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি, কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী, রাজ্য ও লোকসভার সব সদস্য ও ভারতের জনগণের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন বলেও জানান খোকন। টেলিফোনে মোদি শেখ হাসিনাকে বলেন, '১৯৭৪ সালের মে মাসেই স্থল সীমান্ত চুক্তি করেছিলেন আপনার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। আজও আমরা মে মাসেই বিলটি রাজ্যসভা ও লোকসভায় পাস করালাম।' এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলার পর এক টুইটে বিষয়টি জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে তিনি বলেন, 'বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলেছি। এই স্মরণীয় মুহূর্তে আমি তার মাধ্যমে বাংলাদেশের জনগণের কাছে আমার শুভেচ্ছা পৌঁছে দিয়েছি।' প্রসঙ্গত, ভারতের পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বৃহস্পতিবার সন্ধ্যায় পাস হয় বাংলাদেশ-ভারত স্থল সীমান্ত বিল। এর আগে বুধবার ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভায় সর্বসম্মতিক্রমে পাস হয় বিলটি। আগের দিন মঙ্গলবার দেশটির মন্ত্রিপরিষদে চুক্তিটি অনুমোদন দেয়া হয়। ০৮.০৫. ২০১৫