স্পেন সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৩ পিএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
স্পেন সফর শেষে দেশের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘রাষ্ট্র ও সরকার প্রধানদের ২৫তম বার্ষিক শীর্ষ সম্মেলন (কপ-২৫)’ এ যোগদান শেষে তিনি দেশের উদ্দেশে রওয়ানা হন।
মঙ্গলবার (০৩ ডিসেম্বর) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার (বাংলাদেশ সময় দুপুর আড়াইটা) দিকে মাদ্রিদ তোরেজন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৩৮ ফ্লাইটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
এর আগে রবিবার (০১ ডিসেম্বর) সকাল সোয়া ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২২৩৭ ভিভিআইপি ফ্লাইটে স্পেনের রাজধানী মাদ্রিদের উদ্দেশে হজরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।
সফরের প্রথম দিন রবিবার রাতে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। দ্বিতীয় দিন সোমবার সকালে তিনি নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।
এরপর স্পেনের সর্ববৃহৎ প্রদর্শনী কেন্দ্র এবং ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ ভেন্যু ফিরিয়া দা মাদ্রিদে প্রধানমন্ত্রী ‘কপ-২৫’ এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন। দুপুরে জেনারেল রাউন্ড টেবিল-এ অংশ নেন শেখ হাসিনা।
ইউরোপিয়ান ইউনিয়নের প্রেসিডেন্ট ডেভিড মারিয়া সাসোলির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৈঠক করেন। পরে রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মানে স্পেনের রাষ্ট্রপতি পেদ্রো সানচেসের দেওয়া মধ্যাহ্নভোজেও অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে সরকার ও সিভিল সোসাইটির মধ্যে একটি সংলাপে যোগ দেন তিনি।
এরপর স্পেনের প্রেসিডেন্টের সঙ্গেও দ্বিপাক্ষিক বৈঠক করেন শেখ হাসিনা। সন্ধ্যায় রাজপ্রাসাদে স্পেনের রাজা এবং রানির দেওয়া অভ্যর্থনায় তিনি যোগ দেন।
২৫তম জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন, কপ-২৫ নামে পরিচিত। ২-১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে জলবায়ু পরিবর্তন সংক্রান্ত জাতিসংঘ ফ্রেমওয়ার্ক কনভেনশনের এ বার্ষিক সম্মেলন (ইউএনএফসিসিসি)।
সম্মেলনের সভাপতিত্ব করছেন চিলির পরিবেশ মন্ত্রী মিজ ক্যারোলিনা স্মিদভ জালদিভার। সম্মেলনটি চলতি বছরের নভেম্বরে ব্রাজিলে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু পরিকল্পনা শুরুর আগেই নব-নির্বাচিত সভাপতি জেইর বোলসোনারো অর্থনৈতিক কারণ দেখিয়ে স্বাগতিক হওয়ার প্রস্তাব প্রত্যাহার করে নেন। পরবর্তীতে চিলি এগিয়ে আসে এবং নতুন স্বাগতিক দেশ হয়। কিন্তু এ সম্মেলনের আগে দেশটির রাজনৈতিক পরিস্থিতি বিবেচনা করে এই চিলিও স্বাগতিক হওয়া থেকে সরে যায়। তখন জাতিসংঘ, চিলি এবং স্পেনের মধ্যকার পারস্পরিক চুক্তির মাধ্যমে স্পেন স্বাগতিক দেশ হিসেবে সম্মেলনের আয়োজন করে।
-জেডসি
- ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে অংশ নেবে না ইতালি: মেলোনি
- ফুটবল বিশ্বকাপে গোলের নতুন মাইলফলক
- শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: শামা ওবায়েদ
- রাজধানীতে বসছে আরও ২০০ এআই ক্যামেরা
- মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার ৭০ বছর পর ব্রিটিশ নারীর সাজা পরিবর্তন
- এক দশকে ১৫শ নরমাল ডেলিভারি করিয়েছেন লিলি
- মিশরে সুরের জাদুতে মঞ্চ মাতাবেন শাকিরা
- যে ৫ অভ্যাস বদলে দিতে পারে পুরো দিন
- সোনার দাম আরও কমলো, কমেছে রুপাও
- শিক্ষক পদে ৪৬ হাজার পরীক্ষার্থীর ফল পুনরায় প্রকাশের নির্দেশ
- ফ্রান্স-মরক্কো কোয়ার্টার ফাইনাল আজ
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- ঢাকাসহ ২০ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কোয়ার্টার ফাইনালের লাইনআপ চূড়ান্ত, কে কার মুখোমুখি
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- আর্জেন্টিনার অবিশ্বাস্য প্রত্যাবর্তন: তারকারা কে কী বললেন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- বান্দরবানে পাহাড়ধস, ঘুমন্ত অবস্থায় শিশুসহ ৫ জনের প্রাণহানি
- জেনে নিন জাপানিদের দীর্ঘ জীবনের রহস্য কী
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- আজ চিরনিদ্রায় শায়িত হবেন আয়াতুল্লাহ খামেনি
- জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হচ্ছেন আইরিন খান











