ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৩:৫০:০৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

স্পোর্টসম্যান অব দ্য ইয়ার সেরেনা

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:১৫ পিএম, ২ মার্চ ২০১৮ শুক্রবার

২০১৭ সালের লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টসম্যান অব দ্য ইয়ার পুরস্কার বিজয়ী হলেন যুক্তরাষ্ট্রের টেনিস তারকা সেরেনা উইলিয়ামস এবং সুইজারল্যান্ডের রজার ফেদেরার।

 


২০১৭ সালের শুরুতে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতে ক্যারিয়ারে ২৩তম গ্র্যান্ডস্ল্যাম ট্রফি জয় করেন উইলিয়ামস পরিবারের ছোট কন্যা। এমন অ্যাওয়ার্ড জিততে পেরে সেরেনা ভীষণ খুশি। তিনি বলেন, আমার খুবই ভালো লাগছে গেল বছরের বর্ষসেরা খেলোয়াড় হতে পেরে। আশা করি, ভবিষ্যতে আরও ভালো খেলা উপহার দিতে পারবো।

 

এদিকে ফেদেরার বলেন, গত বছরটি আমি অসাধারণ কাটিয়েছি। বছরটি আমার স্বপ্ন সত্যি হওয়ার মতো কেটেছে। এটি আমি কখনো ভুলবো না। আবারও স্বরূপে ফিরে আসতে পারাটা সত্যিই আবেগের।

 

এছাড়াও লরিয়াস বেস্ট স্পোর্টিং মোমেন্টের পুরস্কার জিতেছে ২০১৬ সালে বিমান দুর্ঘটনায় পড়া ফুটবল ক্লাব শাপেকোয়েন্স।