স্প্যানিশ মন্ত্রিসভায় সিংহভাগ সদস্যই নারী
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৬:৪৮ পিএম, ৮ জুন ২০১৮ শুক্রবার
সম্প্রতি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ দেশটির নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন। ১৭ সদস্যের এই মন্ত্রিসভার ১১ জনই নারী। এর মাধ্যমে স্পেনের ইতিহাসে নারীর ক্ষমতায়নের নতুন অধ্যায় রচিত হল।
স্প্যানিশ সোস্যালিস্ট ওয়ার্কার্স পার্টির স্পেনের বর্তমান প্রধানমন্ত্রী সানচেজ বরাবরই নারীবাদী হিসেবেই সর্বমহলে পরিচিত। গত সপ্তাহে জাতীয় সংসদে মারিয়ানা রাজয় আস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হলে সানচেজ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। মারিয়ানা রাজয়ের মন্ত্রিসভায় নারী ছিলেন মাত্র ৫ জন।
আর স্পেনের নতুন সরকারের মন্ত্রিসভায় মোট ১৭ সদস্যের অধিকাংশই নারী, মোট ১১ জন। এর আগে স্পেনের ইতিহাসেও মন্ত্রিসভায় এত বেশি নারীর ক্ষমতায়ন কখনই ছিল না।
সেই হিসেবে স্পেনের নতুন মন্ত্রিসভায় প্রতিরক্ষা, অর্থ, শিল্প ও শিক্ষার মতো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলোতে রয়েছেন নারীরা। এছাড়া, সাবেক মহাকাশচারী পেদ্রো ডাককে দেয়া হয়েছে বিজ্ঞান বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব।
ইউরোপকে নিজেদের ‘নতুন মাতৃভূমি’ অভিহিত করে সানচেজ বলেন, গেলো ৮ মার্চ যে নারীবাদী আন্দোলন শুরু হয়েছে, তার মন্ত্রিসভা ওই আন্দোলনেরই একটি প্রতিফলন। নারী-পুরুষ মজুরি বৈষম্য ও নারীদের প্রতি সহিংসতার প্রতিবাদে ওই দিন প্রায় ৫০ লাখ স্প্যানিশ নারী রাস্তায় নেমে আসেন। তার প্রতিফলন এবার ষোলআনাই দেখালেন স্পেনের নারীদের অগ্রদূত সানচেজ।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











