স্বজনরা কাছে আসেনি, করোনায় মৃত রোগীকে গোসল করালেন ইউএনও
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:৩৯ পিএম, ১০ জুলাই ২০২১ শনিবার
খালেদা খাতুন রেখা।
ঘণ্টার পর ঘণ্টা বাড়িতে পড়েছিল করোনা রোগীর লাশ। ভয়ে স্বজনরা তাকে ছুঁয়েও দেখিনি। কাছে আসেনি প্রতিবেশীরাও। অবশেষে খবর পেয়ে মৃত ওই নারীকে দাফনের পূর্বে গোসল করিয়ে মানবতার নতুন ইতিহাস গড়লের উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদা খাতুন রেখা। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে অপর দুই স্বেচ্ছাসেবীর সহযোগিতায় করোনায় মৃত নারীকে তিনি গোসল করান।
শুক্রবার রাত ১০টার দিকে পিরোজপুরের কাউখালীর উজিয়ালখান গ্রামে এই ঘটনাট ঘটে। করোনায় আক্রান্ত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান এক নারী। উজিয়ালখান গ্রামের অধিবাসী ওই নারীর মৃত্যুর পর তাকে দাফনের পূর্ব ইসলামি নিয়ম অনুযায়ী তাকে গোসল করিয়েছেন কাউখালীর ইউএনও খালেদা খাতুন রেখা। বিষয়টি নিয়ে স্থানীয়দের প্রশংসায় ভাসছেন তিনি।
মৃত ব্যক্তিকে গোসল করানোর অভিজ্ঞতা আগে কখনো ছিল না ইউএনও রেখার। তবে স্বজন ও প্রতিবেশীরা যখন করোনায় মৃত নারীর কাছে আসতে ভয় পাচ্ছিলেন তখন খবর পেয়ে ছুটে আসেন তিনি। পরে সেচ্ছাসেবী মাহাফুজা মিলি ও শামীমা আক্তারের সহযোগিতায় লাশের গোসল ও কাফনের কাপড় পরান। গোসল করানোর আগে সুরক্ষাসামগ্রী (গাউন, হ্যান্ড গ্লাভস, মাস্ক, ক্যাপ ও বুটজুতা) পরেন তারা। পরে রাত ১২টার দিকে উজিয়ালখান গ্রামের পারিবারিক কবরস্থানে জানাজা শেষে দাফন করা হয় ওই নারীকে।
ইউএনও’র করোনায় মৃত নারীর গোসল করানোর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক সাড়া জাগায়। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ইউএনও’র প্রশংসা করে তার সাহসী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- নেইমারের ফেরা ঘিরে আবারও উজ্জীবিত ব্রাজিল
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে কমেছে সোনা ও রুপার দাম
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- গ্যালারিতে শাকিরা, পাশে বসা সেই ছেলেটা কে!
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
- রেকর্ডের মুকুটে মেসি
- এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
- ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল
- বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম
- নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন
- ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু
- তিব্বতেও এবার পৌঁছে গেছে হাইস্পিড ট্রেন
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ‘ডোনাল্ড ট্রাম্প’র স্থান হলো প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে
- দেশের ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- ২৫ কোটি গাছ রোপণ: বিলিয়ন ডলার আয়ের সুযোগ বাংলাদেশের
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান



