স্বর্ণের দাম ফের বেড়েছে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪১ এএম, ২০ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
বিশ্ববাজারে ফের বেড়েছে স্বর্ণের দাম। স্বর্ণের পাশাপাশি বেড়েছে রুপার দামও। সেই সঙ্গে বেড়েছে আরেক দামি ধাতু প্লাটিনামের দাম। স্বর্ণের দাম গেলো এক সপ্তাহে বেড়েছে দুই শতাংশ। রুপার দাম প্রায় দেড় শতাংশ এবং প্লাটিনামের দাম প্রায় চার শতাংশ বেড়েছে।
গত সপ্তাহে স্বর্ণের দামে বড় উত্থান হওয়ায় প্রতি আউন্সের প্রায় এক হাজার ৯০০ টাকা হয়ে গেছে। এক সপ্তাহে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ৩৭ দশমিক ২০ ডলার। এতে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক হাজার ৮৯৭ দশমিক ২৫ ডলারে। এক সপ্তাহ আগে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৮৬০ দশমকি শূন্য পাঁচ ডলার।
চলতি বছরের জানুয়ারি শেষে বিশ্ববাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ছিল এক হাজার ৭৯১ দশমিক ৩৬ ডলার। অর্থাৎ ফেব্রুয়ারিতে প্রতি আউন্স স্বর্ণের দাম বেড়েছে ১০৫ দশমিক ৮৯ ডলার। বিশ্ববাজারে স্বর্ণের দাম বাড়ার প্রেক্ষিতে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানো হয়েছে।
গত ৯ ফেব্রুয়ারি ঘোষণা দিয়ে দেশের বাজারে মান অনুযায়ী স্বর্ণের দাম প্রতি ভরিতে ২৯১ টাকা থেকে এক হাজার ৮৬৭ টাকা পর্যন্ত বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্বর্ণের এ নতুন দাম কার্যকর হয়েছে ১০ ফেব্রুয়ারি থেকে।
নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম এক হাজার ৮৬৭ টাকা বাড়িয়ে এখন ৭৫ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬৯১ টাকা বাড়িয়ে ৭১ হাজার ৬৭৫ টাকা এবং ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৮১৪ টাকা বাড়িয়ে ৬১ হাজার ৮১৯ টাকা করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২৯১ টাকা বাড়িয়ে করা হয়েছে ৫১ হাজার ২০৫ টাকা।
এদিকে স্বর্ণের পাশাপাশি গেলো সপ্তাহে বিশ্ববাজারে রুপার দামও বেড়েছে। গত এক সপ্তাহে ১ দশমিক ৩৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স রুপার দাম দাঁড়িয়েছে ২৩ দশমিক ৮৯ ডলারে। এছাড়া প্লাটিনামের দাম গত সপ্তাহজুড়ে বেড়েছে ৩ দশমিক ৯১ শতাংশ। এতে প্রতি আউন্স প্লাটিনামের দাম দাঁড়িয়েছে এক হাজার ৬৭ দশমিক ৬৫ ডলার।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






