ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ৩:০৪:৪৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

স্বাধীনতা দিবসে আওয়ামী লীগের সব অনুষ্ঠান বাতিল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:২৬ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সকল অনুষ্ঠান বাতিল করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

সোমবার (২৩ মার্চ) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ তথ্য জানান।

তিনি বলেন, বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণে আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সকল অনুষ্ঠান বাতিল ঘোষণা করা হল।

এসময় তিনি বলেন, করোনাভাইরাস মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ৫০০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এবং আগামী ২৫ মার্চ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন।

-জেডসি