ঢাকা, বৃহস্পতিবার ০৫, নভেম্বর ২০২৬ ৯:২৫:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড

স্বাধীনতা পদক পাচ্ছেন তিনজন নারী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩৪ পিএম, ১০ মার্চ ২০১৯ রবিবার

জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবছর স্বাধীনতা পদক পাচ্ছেন তিনজন নারী। সর্বমোট ১২জন ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পদকের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

এবছর স্বাধীনতা পদকপ্রাপ্ত নারীরা হলেন- স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে:  ডা: কাজী মেজবাহুন নাহার, চিকিৎসাবিদ্যায়- ব্রিগেডিয়ার জেনারেল ডা. নূরুন্নাহার ফাতেমা বেগম, গবেষণা ও প্রশিক্ষণে-অধ্যাপক ড. হাসিনা খাঁন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৫ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে মনোনীত ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানকে ২০১৯ সালের ‘স্বাধীনতা পদক’ তুলে দেবেন।

স্বাধীনতা পদক দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার। ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পদক দিয়ে আসছে।