স্বাভাবিক হতে শুরু করেছে রাঙামাটি, জনমনে স্বস্তি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০২৪ মঙ্গলবার
সংগৃহীত ছবি
রাঙামাটিতে পাহাড়ি বাঙালি সহিংস ঘটনার তিন দিন পর সার্বিক পরিস্থিতি এখন উন্নতির পথে। ফিরতে শুরু করেছে স্বাভাবিক পরিবেশ। জুমিয়া পরিবারগুলো বাজারে আসতে শুরু করেছেন। শহরে যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে তুলনামূলক মানুষের উপস্থিতি কম। গত শুক্রবার সহিংসতার পর ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার না করায় জনমনে আতঙ্ক ও ভীতি কাজ করছে।
এদিকে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু হওয়ায় পরিষ্কার হচ্ছে শুক্রবারের তাণ্ডবের ক্ষতচিহ্ন। আজ সোমবার সকালে শহরের কাঠালতলী ঐতিহ্যবাহী বৌদ্ধমন্দির মৈত্রী বিহারে গিয়ে চোখে পড়ে তাণ্ডবের চিত্র। ভাঙচুর লুটপাট করা হয় এ বিহারে।
দেখা যায়, রাঙামাটির সঙ্গে সারা দেশের সড়ক যোগাযোগ সীমিত যোগাযোগ শুরু হলেও যাত্রী নেই পরিবহনগুলোতে। জেলার উপজেলাগুলোর সাথে নৌ পথ সচল হয়েছে।
এদিকে গতকাল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সেনা পুলিশের কর্মকর্তারা। এখনও পর্যন্ত দুটি মামলার কথা জানিয়েছে পুলিশ।
শুক্রবারের ঘটনায় একজন নিহত ও ৬৪ জন আহত হয়েছেন। পুড়ে দেয়া হয়েছে আঞ্চলিক পরিষদে কার্যালয়।
এদিকে রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সহিংসতায় হতাহত, অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনায় একটি সমন্বয় কমিটি করে পুরো ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মোশারফ হোসেন খান। তিনি বলেন, ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠান, বাড়িঘর ও স্থাপনা সরেজমিন পরিদর্শনসহ সোমবার সকালে ক্ষতিগ্রস্তদের সঙ্গে সরাসরি আলোচনা হয়েছে। এতে প্রাথমিক জরিপে ক্ষতির পরিমাণ ১০-১২ কোটি টাকার তথ্য পাওয়া গেছে। এ ক্ষয়ক্ষতির বিস্তারিত উল্লেখ করে তদন্ত প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানো হবে।
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে








