স্বামীর জন্য ভোট চাইলেন মাশরাফির স্ত্রী
নড়াইল প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ এএম, ৬ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার
নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার জন্য ভোট চেয়েছেন তার স্ত্রী সুমনা হক সুমি। বুধবার সন্ধ্যা ৭টার দিকে লোহাগড়া উপজেলা শহরের মদিনাপাড়ায় উঠান বৈঠকে মেসেঞ্জারের মাধ্যমে ভিডিও কলে যুক্ত হয়ে ভোট চান তিনি।
সুমনা হক সুমি বলেন, ‘আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফি নৌকা প্রতীকে নির্বাচন করছেন। এই নির্বাচনে আপনারা মাশরাফিকে ভোট দিয়ে নির্বাচিত করুন।’
এদিকে সুমির সঙ্গে কথা বলতে পেরে খুশি ভোটাররা। ভোটার রোজিনা খানম বলেন, ‘মাশরাফিকে শুধু আমরা টেলিভিশনেই দেখেছি। তিনি নড়াইল থেকে নির্বাচন করায় আমরা খুব খুশি। নির্বাচনের আগে সরাসরি একবারের জন্য হলেও তাকে দেখতে চাই। তাকে দেখেই ভোট দিতে চাই। মাশরাফিকে সরাসরি দেখতে না পারলেও তার স্ত্রীর সঙ্গে ভিডিও কলে কথা বলতে পেরে ও দেখতে পেরে আমরা সবাই খুব খুশি। মাশরাফির স্ত্রীকেও আমরা সরাসরি দেখতে চাই।’
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন— মাশরাফির স্ত্রী সুমনা হক সুমির বড় বোন জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক কমিটির সদস্য সঞ্চিতা হক রিক্তা ও মেজো বোন জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক সঞ্চিবা হক রিপা, নড়াইল পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম বাবলুসহ স্বজনরা।
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’




