স্বামী ফিলিপের পাশেই সমাধি হবে রানি এলিজাবেথের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:২৪ পিএম, ১৯ সেপ্টেম্বর ২০২২ সোমবার
ছবি: সংগৃহীত
স্বামী প্রিন্স ফিলিপের পাশে সমাহিত করা হবে রানি দ্বিতীয় এলিজাবেথকে। আজ সোমবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সেন্ট জর্জ চ্যাপেলে ধর্মীয় অনুষ্ঠান শেষে তাকে সমাধিস্থ করা হবে।
এ দিকে রানির অন্ত্যেষ্টিক্রিয়া সামনে রেখে সোমবার দিনব্যাপী চলবে নানান আনুষ্ঠানিকতা।
আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, স্থানীয় সময় সকাল ৮টায় অতিথিদের জন্য ওয়েস্টমিনস্টার অ্যাবের দরজা খুলে দেওয়া হবে। পরে সাড়ে ১০টার দিকে রয়্যাল নেভির গাড়িবহরে রানির মরদেহ সেখানে নেওয়া হবে। এ সময় তার কফিনের পাশে নতুন রাজা তৃতীয় চার্লস, তার ছেলে প্রিন্স উইলিয়াম ও হ্যারি থাকবেন। এ সময় তাকে গার্ড অব অনার দেওয়া হবে।
এরপর বেলা ১১টায় অতিথিদের উপস্থিতিতে ধর্মীয় বাণী পাঠ করা হবে। পরে রানিকে শ্রদ্ধা জানাতে দুই মিনিট নীরবতা পালন করা হবে। বাজানো হবে জাতীয় সংগীত। এরপরে ওয়েস্টমিনস্টার অ্যাবে থেকে হাইড পার্কে ওয়েলিংটন আর্কে রানির মরদেহ নিয়ে যাওয়া হবে।
বিকেল ৩টার দিকে রানির মরদেহ উইন্ডসর ক্যাসলে নিয়ে যাওয়া হবে। সেখান থেকে রানিকে সেন্ট জর্জ চ্যাপেলে নেওয়া হবে। সন্ধ্যায় রানির স্বামী ডিউক অব এডিনবার্গের পাশে তাকে চিরনিদ্রায় শায়িত করা হবে।
উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৬ বছর। ১৯৫২ সালে ব্রিটেনের রানি হিসেবে দ্বিতীয় এলিজাবেথের অভিষেক হয়। মৃত্যুর পর তার জ্যেষ্ঠপুত্র চার্লস ব্রিটেনের নতুন রাজা হচ্ছেন।
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











