স্বামী মির্জা ফখরুলের পাশে রাহাত আরা
ঠাকুরগাঁও প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:০০ এএম, ১২ নভেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক মাঠে এখন এক অন্যরকম উত্তাপ। ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্ত্রী রাহাত আরা বেগমের সক্রিয় অংশগ্রহণ যেন এই ভোটযুদ্ধে নতুন ঢেউ তুলেছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে সদর উপজেলার পুরাতন ঠাকুরগাঁও বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে আকচা ইউনিয়ন বিএনপি আয়োজিত এক নারী সমাবেশ ও মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং ধানের শীষে ভোট চেয়ে আবেগঘন আবেদন জানান।
যে সভাটি নিছক একটি উঠান বৈঠক হওয়ার কথা ছিল, রাহাত আরা বেগমের উপস্থিতিতে তা রূপ নেয় এক স্বতঃস্ফূর্ত নারী সমাবেশে। ইউনিয়নের সব ধর্ম-বর্ণের প্রায় হাজারের বেশি নারী এতে অংশ নেন। মনোযোগ দিয়ে শোনেন নারীদের সুবিধা-অসুবিধা ও প্রত্যাশার কথা। সমাজের অর্থনৈতিক সমস্যা দূরীকরণে নারীদের ভূমিকা কেমন হওয়া উচিত, সেই বিষয়ে তিনি মতবিনিময় করেন।
উপস্থিত নারীদের উদ্দেশে রাহাত আরা বেগম তার বক্তব্যে বলেন, ভেবেছিলাম উঠান বৈঠক; কিন্তু এটি নারী সমাবেশে পরিণত করে ফেলেছেন আপনারা। সবাইকে ধন্যবাদ জানাই। তিনি বলেন- ‘তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করুন’।
ভোটের মাঠে স্বামীর দীর্ঘদিনের রাজনৈতিক ও ব্যক্তিগত ত্যাগের কথা তুলে ধরে তিনি বলেন, আপনারা এ জেলায় এমন একজন মানুষকে পেয়েছেন যিনি কোনোদিন আপনাদের ছেড়ে যাননি। তিনি (মির্জা ফখরুল ইসলাম আলমগীর) নিজ পরিবারের মতো আপনাদের সঙ্গে থেকেছেন। আপনাদের সময় দিয়েছেন। তার বয়স হয়েছে। এবারে আপনারা তাকে ধানের শীষে ভোট দিয়ে জয়ী করুন। আপনাদের হতাশ হতে হবে না।
রাহাত আরা বেগমের এ আবেদন নারী ভোটারদের মধ্যে বিপুল উৎসাহ সৃষ্টি করেছে। তাকে কাছে পেয়ে বুকভরা আশা নিয়ে নারীরা মন খুলে তাদের প্রত্যাশা ব্যক্ত করেন।
প্রতিমা রানী নামে এক নারী বলেন, রাহাত আরা বেগম ধানের শীষের প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে আহ্বান করেছেন। আমরা আনন্দের সঙ্গে বিষয়টি গ্রহণ করেছি। আশা করি আমাদের উদ্যোক্তা হতে তারা সুযোগ সৃষ্টি করে দিবেন।
সুলতানা পারভীন নামে আরেকজন বলেন, আমরা ঠাকুরগাঁওয়ের নারীরা অবহেলিত। আমরা সত্যিকার অর্থে কাজ করে সমাজে অবদান রাখতে চাই।
রাহাত আরা বেগম কেবল মির্জা ফখরুলের স্ত্রী হিসেবেই পরিচিত নন, তিনি নিজেই এক মহীয়সী নারী। উচ্চশিক্ষিত এই নারী শুধু সংসার সামলাননি, মেয়েদের পড়ালেখা এবং স্বামীর রাজনীতিতে সব সময় অনুপ্রেরণা জুগিয়েছেন। তিনি এক সময় একটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। তার সাদাসিধা ও সরল জীবনযাপন পুরো পরিবারটিকে আলোকিত করেছে এবং অন্য দশজন নারীর কাছে তাকে অনুকরণীয় করে তুলেছে।
ভোটযুদ্ধে ফখরুল দম্পতি
স্বামীর জন্য ভোট চাইতে রাহাত আরা বেগমের মাঠে নামা যেন এক ভোটযুদ্ধের দৃশ্য তৈরি করেছে। একদিকে স্বামী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অন্যদিকে স্ত্রী রাহাত আরা বেগম—তারা রীতিমতো দিন-রাত একাকার হয়ে পাড়া-মহল্লা ও গ্রামে ভোট চাইছেন। মানুষের মাঝে ভরসা দিচ্ছেন, স্বপ্ন দেখাচ্ছেন এবং প্রতিশ্রুতির ফুলঝুরি ছড়াচ্ছেন।
গ্রামীণ জনপদে ভয়-ভীতি ও শঙ্কা বিরাজ করলেও ফখরুল দম্পতি মানুষের মাঝে আশা জাগাচ্ছেন এবং ধানের শীষের পক্ষে জনমত গঠনে নিরলস কাজ করে যাচ্ছেন।
জেলা মহিলা দলের সভাপতি ফরাতুন নাহার প্যারিসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন- আকচা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আকচা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সারওয়ার চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য দেন- জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন, জেলা মহিলা দলের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীন প্রমুখ।
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না







