স্বাস্থ্যবিধি মেনেই কর্মস্থলে আসতে হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৮ পিএম, ২ জুন ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বৈশ্বিক মহামারি করোনাভাইরাসজনিত কোভিড-১৯ রোগের সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে নিজেদের সুরক্ষিত রেখেই কর্মস্থলে যোগদান করতে হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (২ জুন) জাতীয় অর্থনৈতিক পরিষদ (একনেক) বৈঠকে তিনি এই কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষ কষ্ট পাক সেটা আমরা চাই না। সেজন্য এতোদিন সেসব বন্ধ ছিল তা খুলে দিয়েছি। কারণ খেটে খাওয়া দিন আনি দিন খাই মানুষ, সাধারণ মধ্যবিত্ত, নিম্নবিত্ত, প্রত্যেকে তাদের জীবন যাত্রা যেন অব্যাহত রাখতে পারে, সেই বিষয়টি লক্ষ্য রেখেই আমরা এই পদক্ষেপ নিয়েছি। কাজেই আমাদের সবাইকে স্বাস্থ্য সুরক্ষিত রেখেই কর্মস্থলে কাজ করে যেতে হবে।
সরকারপ্রধান বলেন, এই দিন থাকবে না। আমরা যে কোনও প্রতিবন্ধকতা মোকাবিলা করে এগিয়ে যেতে পারবো। সেভাবেই আমাদের সবাইকে নিজেদের স্বাস্থ্য সুরক্ষিত রেখে স্ব স্ব কর্মস্থলে কাজ করে যেতে হবে।
আমাদের অর্থনীতিতে যে গতিশীলতা এসেছিল, তা করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, এটা শুধু বাংলাদেশের নয়, বিশ্বব্যাপী চলছে। সব জায়গায় এ সমস্যাটা দেখা দিয়েছে। আমরাও তার বাইরে না। আমি দেশবাসীকে বলবো, যেসব স্বাস্থ্যবিধি দেয়া হয়েছে, সবাই সেটা মেনে চলবেন, সেটাই আমরা চাই। আমরা চাই না, আমাদের দেশের মানুষ কষ্ট পাক। সেদিকে লক্ষ্য রেখেই আমরা যেসব বন্ধ ছিল, সেসব খুলে দিয়েছি।
প্রধানমন্ত্রী বলেন, দেশের অর্থনীতি যেভাবে এগিয়ে যাচ্ছিল তাতে আমাদের আশা ছিল ২০২০ সাল বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বা ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী বা বিশেষ করে লক্ষ্য ছিলো এই মুজিব বর্ষেই আমরা আমাদের দারিদ্রের হার কমিয়ে এনে বাংলাদেশকে একটা উন্নয়নশীল দেশ হিসেবে একটা উচ্চতর পর্যায়ে নিয়ে যাবো। কিন্তু এই ভাইরাসের কারণে সেই গতিশীলতা কিছুটা স্থবির হয়ে গেছে।
-জেডসি
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- বিশ্ব ঐতিহ্যের তালিকায় সিরিয়ার ওমারি মসজিদ
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- আজ আবারও বসছে সংসদ অধিবেশন
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে










