ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ১৯:৩৭:১১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ওবায়দুল কাদেরের

ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:৩০ পিএম, ২১ মার্চ ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির পর স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।  

বৃহস্পতিবার বিকালে সিঙ্গাপুরে ওবায়দুল কাদের এমপির চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী এ তথ্য জানান।

ডা. রিজভী আরো জানান, জনাব কাদেরের সফল বাইপাস সার্জারি শেষে এখন আইসিইউতে রয়েছেন। ভাল আছেন, স্বাস্থ্যের উন্নতি হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে আগামী সপ্তাহের মাঝামাঝি তাকে কেবিনে স্থানান্তরে আশাবাদী চিকিৎসকগণ।

উল্লেখ্য, বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে জনাব কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়।

-জেডসি