ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৮:৫১:২৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

স্বেচ্ছায় সহবাসের পর ধর্ষণের অভিযোগ চলবে না

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:২৯ পিএম, ১৫ জুলাই ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

কোনো পুরুষের সঙ্গে স্বেচ্ছায় সহবাসের পর সম্পর্ক ভেঙে গেলে তিনি ধর্ষণের অভিযোগ আনতে পারবেন না। এমনটাই জানিয়েছেন ভারতের সুপ্রিম কোর্ট।

সহবাস সংক্রান্ত একটি মামলায় অভিযুক্তের জামিন পাওয়া প্রসঙ্গে এ কথা জানান সুপ্রিম কোর্টের বিচারপতি হেমন্ত গুপ্ত ও বিক্রম নাথের বেঞ্চ।

রাজস্থানের এক যুবকের বিরুদ্ধে ধর্ষণ ও ষড়যন্ত্রসহ একাধিক ধারায় মামলা করেন এক নারী। তার অভিযোগ, বছর চারেক আগে ২১ বছর বয়সে তিনি ওই ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তাদের একটি কন্যাসন্তানও হয়। ১৯ মে রাজস্থান হাই কোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন অভিযুক্ত। কিন্তু রাজস্থান হাই কোর্ট সেই আবেদন খারিজ করে দেয়। তার পরই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ওই ব্যক্তি।

‘বার অ্যান্ড বেঞ্চ’-এর খবর অনুযায়ী দুই বিচারপতি জানিয়েছেন, অভিযোগকারিণী স্বেচ্ছায় অভিযুক্তের সঙ্গে সম্পর্কে লিপ্ত হয়েছিলেন। তাই এখন সম্পর্ক ভেঙে যাওয়ার সময় ওই সম্পর্ক ৩৭৬(২)(এন) ধারায় এফআইআর দায়ের করার ভিত্তি হতে পারে না। এই মর্মে অভিযুক্তের জামিনও মঞ্জুর করেছে সর্বোচ্চ আদালত। তবে আদালত এও জানিয়েছে যে, এই নির্দেশ শুধু আগাম জামিন সংক্রান্ত বিষয়ের ক্ষেত্রেই প্রযোজ্য। বাকি তদন্ত নিজের পথেই চলবে। সূত্র আনন্দবাজার