স্মরণে অড্রি হেপবার্ন
অনন্যা কবীর | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৩৪ এএম, ২৩ জানুয়ারি ২০১৮ মঙ্গলবার
তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শত বার/
জনমে জনমে, যুগে যুগে অনিবার।/…. আমরা দুজনে ভাসিয়া এসেছি
যুগল প্রেমের স্রোতে/ অনাদিকালের হৃদয়-উৎস হতে।/আমরা দুজনে করিয়াছি খেলা/
কোটি প্রেমিকের মাঝে….।
অড্রি হেপবার্নের প্রিয় কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের ’অনন্ত প্রেম’কবিতাটি। আমাদের রবী ঠাকুর তার প্রিয় কবি। হ্যা, হলিউডের কিংবদন্তী অভিনেত্রী অড্রি হেপবার্নের কথাই বলছি। আজ ২০ জানুয়ারি তার মৃত্যু দিবস।
হলিউড স্বর্ণালী যুগে সৌন্দর্যের প্রতিমূর্তি বলতে যা বোঝায়, কিংবদন্তী ব্রিটিশ অভিনেত্রী অড্রে হেপবার্ন ছিলেন ঠিক তাই। ‘রোমান হলিডে’ কিংবা ব্রেকফাস্ট অ্যাট টিফানি’স-এর মতো সিনেমা দিয়ে হেপবার্ন জায়গা করে নিয়েছিলেন অজস্র সিনেমা অনুরাগীর হৃদয়ে।
হলিউডে হেপবার্ন একজন চলচ্চিত্র ও ফ্যাশন আইকন হিসেবে খ্যাতি অর্জন করেন। তিনি আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট কর্তৃক মার্কিন চলচ্চিত্র ইতিহাসের তৃতীয় সেরা নারী কিংবদন্তী হিসেবে স্বীকৃতি পান। আন্তর্জাতিক সেরা পোশাক-পরিধানকারী তালিকা হল অফ ফেমেও স্থান পান।
বেলজিয়ামের ব্রাসেলসের ইক্সেলেস জেলায় ১৯২৯ সালের ৪ মে জন্মগ্রহণ করেন তিনি। হেপবার্নের ছোটবেলা কাটে বেলজিয়াম, ইংল্যান্ড ও নেদারল্যান্ডে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানদের দখলে থাকা নেদারল্যান্ডের আর্নহেম শহরেও তিনি অবস্থান করেছিলেন। আমস্টারডামে থাকার সময় তিনি ব্যালে নিয়ে পড়াশুনা করতেন। ১৯৪৮ সালে তিনি লন্ডনে চলে যান ব্যালে প্রশিক্ষণ অব্যাহত রাখতে। সমবেত সঙ্গীতদলের একজন হিসেবে ওয়েস্ট এন্ড মিউজিকাল প্রোডাকশনে কাজ করার সুযোগ পান। তিনি ইংরেজি, ফরাসি, ডাচ, ইতালীয়, স্প্যানিশ ও জার্মান ভাষায় দক্ষ ছিলেন।
তার আসল নাম অড্রে ক্যাথেলিন রুস্টন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অবশ্য আইডা ভ্যান হেমস্ট্রা নামের ছদ্মনাম ধারণ করেন। কারণ তার পরিবার মনে করেছিলো, ব্রিটিশ নাম নিয়ে যেকোন সময়েই তিনি জার্মান নাৎসি বাহিনির রোষের মুখে পড়তে পারেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ভয়াবহতা হেপবার্নকে প্রচণ্ড নাড়া দেয়। যুদ্ধ শেষ হওয়ার পর তিনি নিজেকে একজন মানবতাবাদী হিসেবে দাবী করেন।
১৯৫১ সালে ব্রডওয়ে নাটক জিজিতে অভিনয়ের পর হেপবার্ন ’রোমান হলিডে’ (১৯৫৩) চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয় করেন। এ চলচ্চিত্রে অভিনয়ের কারণে তিনি প্রথম অভিনেত্রী হিসেবে একইসাথে একাডেমি পুরস্কার, গোল্ডেন গ্লোব এবং বাফটা পুরস্কার অর্জন করেন।
একই বছর তিনি অনডিন নাটকে অভিনয়ের জন্য শেষ্ঠ প্রধান অভিনেত্রী হিসেবে টনি অ্যাওয়ার্ড অর্জন করেন। পরবর্তীতে তিনি বেশ কয়েকটি সফল চলচ্চিত্রে অভিনয় করেন। যার মধ্যে রয়েছে সাবরিনা (১৯৫৪), দ্য নান’স স্টোরি (১৯৫৯), ব্রেকফাস্ট অ্যাট টিফিনি’স (১৯৬১), চ্যারেড (১৯৬৩), মাই ফেয়ার লেডি (১৯৬৪) এবং ওয়েট আনটিল ডার্ক (১৯৬৭), ওয়েট আনটিল ডার্ক চলচ্চিত্রের জন্য তিনি দ্বিতীয়বারের মত একাডেমী অ্যাওয়ার্ড এবং গোল্ডেন গ্লোব পুরস্কার ও বাফটা মনোনয়ন পান। হেপবার্ন স্বল্পসংখ্যকদের মধ্যে একজন যিনি একাডেমী, এ্যমি, গ্যামি ও টনি অ্যাওয়ার্ড পেয়েছেন। তিনি মূল চরিত্রে শ্রেষ্ঠ ব্রিটিশ অভিনেত্রী হিসেবে তিনবার বাফটা অ্যাওয়ার্ড অর্জনের রেকর্ড করেন।
বয়স বাড়ার সাথে তিনি অভিনয়জগৎ থেকে দূরে সরে যান এবং ইউনিসেফের হয়ে সেবাসূলক কাজ শুরু করেন। যদিও ইউনিসেফের সাথে তিনি ১৯৫৪ সাল থেকেই যুক্ত ছিলেন। ১৯৮৮ থেকে ১৯৯২ সালের মধ্যে তিনি আফ্রিকা, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার প্রতিকূল সম্প্রদায়ের জন্য কাজ করেছিলেন। ইউনিসেফের গুডউইল দূত হিসেবে কাজের স্বীকৃতিস্বরূপ ১৯৯২ সালের ডিসেম্বরে তাকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম পদকে ভূষিত করা হয়।
অ্যাপেন্ডিশিয়াল ক্যান্সার আক্রান্ত হয়ে ১৯৯৩ সালের ২০ জানুয়ারি সন্ধ্যায় নিজের বাসায় হেপবার্ন ঘুমের মধ্যে মৃত্যুবরণ করেন।
তার মৃত্যু পর অভিনেতা গ্রেগোরি পিক টিভি ক্যামেরার সামনে আসেন এবং তার পছন্দের কবিতা, রবীন্দ্রনাথ ঠাকুরের ’অনন্ত প্রেম’ কবিতাটি আবৃত্তি করেন।
সূত্র : উইকিপিডিয়া
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







