ঢাকা, মঙ্গলবার ০৯, জুন ২০২৬ ২০:০৮:৫৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই

সড়ক দুর্ঘটনায় সায়রা মহসিন এমপি আহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:৩৯ পিএম, ২৪ ডিসেম্বর ২০১৭ রবিবার

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য (এমপি) সৈয়দা সায়রা মহসিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন।


আজ শনিবার বিকেলে ব্যক্তিগত গাড়িতে করে একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজ বাসায় ফেরার পথে মৌলভীবাজারের কুদালিপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

এতে সায়রা মহসিন হাতে সামান্য আঘাত পেয়েছেন বলে জানান তার ব্যক্তিগত সহকারী শ্রীকান্ত দাশ।

 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহমেদ জানান, আজ বিকেলে তিনি জগন্নাথপুরের একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজ বাসায় ফিরছিলেন। পথে কুদালিপুল এলাকায় এলে বিপরীত দিকে থেকে আসা একটি পিকআপভ্যানের সঙ্গে তার ব্যক্তিগত গাড়ির সংঘর্ষ হয়। এতে সংসদ সদস্য হাতে সামান্য আঘাত পান। পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।

 

সৈয়দা সায়রা মহসিন (এমপি) সাবেক সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর সহধর্মিনী।