সড়ক পরিবহন আইন কার্যকর চেয়ে হাইকোর্টে রিট
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৫ পিএম, ২৩ এপ্রিল ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকরের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে এই রিটটি করেন আইনজীবী মনজিল মোর্শেদ।
আগামীকাল বুধবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন হাইকোর্টের বেঞ্চে রিটটির ওপর শুনানি হতে পারে।
অ্যাডভোকেট মনজিল মোর্শেদ সাংবাদিকদের বলেন, ২০১৮ সালের ৮ অক্টোবর সড়ক পরিবহন আইন ২০১৮ করা হয়।
আইনে বলা হয়, সরকার গেজেট প্রকাশের মাধ্যমে আইনটি কার্যকর করবে। তবে আইন কার্যকরে গেজেট প্রকাশ না করায় গত ১০ এপ্রিল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর আইনি নোটিশ পাঠানো হয়েছিল।
এতে আইন কার্যকরে সাত দিনের মধ্যে গেজেট প্রকাশ করতে বলা হয়েছিল। আইনি নোটিশের জবাব না পেয়ে রিটটি করা হয়।
রিট আবেদনে দেখা যায়, সড়ক পরিবহন আইন ২০১৮ কার্যকর করতে গেজেট প্রকাশে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন অবৈধ হবে না এবং আইন কার্যকর করতে গেজেট প্রকাশে কেন নির্দেশ দেওয়া হবে না—এই মর্মে রুল চাওয়া হয়েছে।
এতে রাষ্ট্রপতি সচিবালয়ের সচিব, প্রধানমন্ত্রী সচিবালয়ের সচিব, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্রসচিব, আইন মন্ত্রণালয়ের দুই সচিব এবং সড়ক পরিবহন ও সেতু সচিবকে বিবাদী করা হয়েছে।
-জেডসি
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী






