ঢাকা, শনিবার ২১, মার্চ ২০২৬ ২৩:২৬:৩৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব

সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৬ পিএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

সয়াবিন তেলের দাম লিটার প্রতি ৮ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রিফাইনাররা। আমদানি ব্যয় বৃদ্ধির কারণ দেখিয়ে এ সিদ্ধান্ত নিয়েছে তারা।

বাণিজ্য মন্ত্রণালয়ে সম্প্রতি এ সংক্রান্ত চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনারস অ্যান্ড বনস্পতি ম্যানুফেকচারার অ্যাসোসিয়েশন। চিঠিতে আগামী সপ্তাহের ৮ জানুয়ারি থেকে দাম বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে তারা।


বর্তমানে এক লিটার বোতলজাত সয়াবিন তেল বাজারে বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। ৮ টাকা দাম বাড়িয়ে ১৬৮ টাকা দাম নির্ধারণের সিদ্ধান্তের কথা চিঠিতে জানানো হয়।

সমিতি পাম তেলের দাম বাড়ানোরও সিদ্ধান্ত নিয়েছে বলেও বাণিজ্য মন্ত্রণালয়কে লেখা চিঠিতে বলা হয়েছে।