হকি থেকে ক্রিকেটে—জয়িতার স্বপ্নজয়ের গল্প
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৫২ পিএম, ২১ এপ্রিল ২০২৬ মঙ্গলবার
হকি থেকে ক্রিকেটে—জয়িতার স্বপ্নজয়ের গল্প
ডাক নাম জয়িতা। অর্থ—বিজয়ী নারী। নামের মতোই নিজের পথ নিজেই তৈরি করে এগিয়ে চলেছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের উদীয়মান সদস্য জুয়াইরিয়া ফেরদৌস জয়িতা। যেখানে এখনো অনেকের চোখে খেলাধুলা পেশা হিসেবে অনিশ্চিত, সেখানে একজন নারী হিসেবে এই পথ বেছে নেওয়া আরও বড় চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জই জয় করে সামনে এগোচ্ছেন তিনি।
ঝিনাইদহে জন্ম ও বেড়ে ওঠা জয়িতার শুরুটা ক্রিকেট দিয়ে নয়, হকি দিয়ে। শুধু হকিই নয়, কাবাডি ও অ্যাথলেটিকসেও ছিল তার সমান দক্ষতা। ২০২৩ যুব গেমসে একদিনে তিনটি ভিন্ন খেলায় স্বর্ণ জয়ের কৃতিত্ব তার বহুমুখী প্রতিভার প্রমাণ। তবুও ক্রিকেটের প্রতি আলাদা টান তাকে ধীরে ধীরে টেনে আনে এই খেলায়।
এই পথচলায় সবচেয়ে বড় শক্তি তার পরিবার, বিশেষ করে তার মা—একজন ক্রীড়া শিক্ষক। সমাজের নানা প্রশ্ন আর সমালোচনার মাঝেও মেয়ের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন তিনি।
২০২০ সালে ঢাকায় একটি হকি ইভেন্টে এসে জীবন মোড় নেয় জয়িতার। বিকেএসপিতে নারী ক্রিকেট ক্যাম্পের ট্রায়ালে অংশ নিয়ে প্রায় ২০০ জনের মধ্য থেকে নিজের জায়গা করে নেন। এরপর ধাপে ধাপে নিজেকে প্রমাণ করে উঠে আসেন জাতীয় পর্যায়ে।
প্রথম বিভাগ ক্রিকেটে সাফল্য, অনূর্ধ্ব-১৯ দলে সুযোগ—সব মিলিয়ে তার ক্রিকেটযাত্রা এগিয়েছে দ্রুত। তবে এই পথ সহজ ছিল না। একসময় যারা সমালোচনা করতেন, আজ তারাই গর্বিত।
ক্রিকেটে জায়গা করে নিতে তাকে ছাড়তে হয়েছে প্রিয় হকি। কঠিন সেই সিদ্ধান্ত নিয়েও পিছিয়ে যাননি তিনি। ব্যাটিং পজিশন বদলে ওপেনার হিসেবে নিজেকে গড়ে তুলেছেন নতুনভাবে।
আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু হলেও নিজের পারফরম্যান্স নিয়ে এখনও সন্তুষ্ট নন জয়িতা। বড় ইনিংস খেলার লক্ষ্য তাকে প্রতিনিয়ত তাড়িয়ে নিয়ে যাচ্ছে সামনে।
খেলাধুলার পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন তিনি। ভবিষ্যতে ক্রীড়া সাংবাদিকতায় যুক্ত হওয়ার স্বপ্নও আছে তার।
জয়িতার গল্প শুধু একজন ক্রিকেটারের নয়, এটি এক সাহসী তরুণীর গল্প—যিনি স্বপ্ন দেখতে জানেন, সেই স্বপ্নের জন্য লড়তেও জানেন। হকি স্টিক থেকে ক্রিকেট ব্যাট—এই পথচলায় তিনি হয়ে উঠেছেন নতুন প্রজন্মের অনুপ্রেরণা।
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য











