হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০৫ পিএম, ৬ জুন ২০২৬ শনিবার
প্রতীকী ছবি।
পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফেরা বাংলাদেশি হাজিদের সংখ্যা ৩২ হাজার ছাড়িয়েছে। ৭৮টি ফিরতি ফ্লাইটে এখন পর্যন্ত দেশে ফিরেছেন ৩২ হাজার ৮৩২ জন হজযাত্রী। একই সময়ে সৌদি আরবে মারা গেছেন ৪৮ জন বাংলাদেশি হাজি।
আজ শনিবার (৬ জুন) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। বুলেটিন অনুযায়ী, মৃত ৪৮ হাজির মধ্যে ৩২ জন পুরুষ ও ১৬ জন নারী। তাদের মধ্যে মক্কায় ৩৫ জন, মদিনায় ১২ জন এবং জেদ্দায় একজন ইন্তেকাল করেছেন।
দেশে ফেরা হাজিদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় রয়েছেন ৩ হাজার ৩২৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ২৯ হাজার ৫০৪ জন। পরিবহনকারী এয়ারলাইনসগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১১ হাজার ৫৭৯ জন, সৌদি এয়ারলাইনস ১২ হাজার ৫৫৯ জন এবং ফ্লাইনাস ৭ হাজার ৭০০ জন হাজিকে দেশে ফিরিয়ে এনেছে। এছাড়া অন্যান্য ফ্লাইটে আরও ৯৯৪ জন হজযাত্রী সৌদি আরব ত্যাগ করেছেন।
চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০-এর বেশি হজযাত্রীর জন্য কোটা নির্ধারণ করা হয়েছিল। গত ১৮ এপ্রিল হজযাত্রীদের সৌদি আরব যাত্রা শুরু হয় এবং ২১ মে শেষ হজ ফ্লাইট দেশ ত্যাগ করে।
অন্যদিকে, সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি হাজিদের চিকিৎসা ও সহায়তা কার্যক্রমও অব্যাহত রয়েছে। বাংলাদেশ হজ মিশনের চিকিৎসাকেন্দ্র থেকে এ পর্যন্ত ৫৭ হাজার ২০২টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্কের মাধ্যমে ২৬ হাজার ৩৫টি সেবা দেওয়া হয়েছে।
হজ বুলেটিনে আরও জানানো হয়, এ পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৩৬০ জন বাংলাদেশি হজযাত্রী। বর্তমানে ২৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা হচ্ছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন প্রত্যাবর্তন নিশ্চিত করতে বাংলাদেশ হজ মিশন, সংশ্লিষ্ট বিমান সংস্থা ও সরকারি কর্তৃপক্ষ সমন্বিতভাবে কাজ করছে। আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটের মাধ্যমে চলতি বছরের হজযাত্রীদের দেশে ফেরার কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক











