হবিগঞ্জের নবীগঞ্জে চিকিৎসা নিতে গিয়ে মা ও সন্তান নিখোঁজ
আপডেট: ০১:১৮ পিএম, ১৬ মে ২০১৫ শনিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলায় করগাঁও গ্রামের কৃষক নেছাবর মিয়ার স্ত্রী রেজবিন আক্তার (২৮) ও একমাত্র ছেলে রাহিম (৫) শুক্রবার সকালে বাড়ি থেকে চিকিৎসা নিতে জেলা শহরে গিয়ে নিখোঁজ হয়েছে।
গতকাল দিনভর আত্মীয় স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুজি করেও তাদের না পেয়ে, অবশেষে রাতে নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
জানা যায়, ২০০৪ সালে মৌলভীবাজার জেলার খালিশপুর এলাকায় রেজবিন আক্তারের সাথে নবীগঞ্জ উপজেলার করগাঁও গ্রামের নেছাবর মিয়া বিবাহ হয়। দাম্পত্য জীবনে একমাত্র ছেলে রাহিমকে নিয়েই তাদের সুখের সংসার।
শুক্রবার সকাল ১১টার দিকে রাজবিন ডাক্তার দেখানোর কথা বলে ছেলে রাহিমকে নিয়ে বাড়ি থেকে বের হন। সারাদিন অপেক্ষা করে কৃষক স্বামী নেছাবর স্ত্রীর খোঁজে ছুটে আসেন নবীগঞ্জ শহরে। কিন্তু সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও স্ত্রী ও সন্তানের সন্ধান পাননি। এক পর্যায়ে তিনি শ্বশুর বাড়িসহ সকল আত্মীয় স্বজনের বাড়িতেও খোঁজ করেন।
পরে রাত সাড়ে ১০টার দিকে থানায় একটি সাধারণ ডায়েরী করেন। তিনি স্ত্রী ও একমাত্র ছেলে রাহিমকে ফিরে পেতে সকলের সহযোগিতা কামনা করেন।
নবীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন খান জানান, সাধারণ ডায়েরীর পর সব স্থানে বার্তা পাঠানো হয়েছে।
১৬.০৫.২০১৫
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬










