ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২১:০০:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

হবিগঞ্জে ইয়োগার প্রতি আগ্রহ বাড়ছে তরুণ-তরুণীদের

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৫৩ এএম, ২৯ অক্টোবর ২০২২ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হবিগঞ্জ জেলায় ইয়োগার প্রতি তরুণ-তরুণীদের আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। ইয়োগা চর্চাকারীরা নিয়ম করে চর্চার পাশাপাশি জাতীয় পর্যায়েও পুরস্কার নিয়ে এসেছেন। ২০২১ সালে জাতীয় প্রতিযোগিতার হৃদমেটিক ইয়োগার ১২-১৪ বছর বিভাগে তাম্র পদক নিয়ে আসেন হবিগঞ্জ এমপি আবু জাহির উচ্চ বিদ্যালয়ের দুই ছাত্রী সাদিয়া নৌশিন এবং আফ্রিনা আক্তার বন্যা। আসনিক ইয়োগায় বালক বিভাগে তাম্র পদক আনেন একই স্কুলের আব্দুস সহিদ। 
হবিগঞ্জে ইয়োগার বিকাশ ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশন জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় আয়োজন করেছে তিন দিনব্যাপী শেখ রাসেল স্মৃতি ইয়োগা প্রশিক্ষণ কর্মসূচি। জেলা পরিষদ মিলনায়তনে গতকাল এক অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারী ৪০ জনের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়। 
বাংলাদেশ ইয়োগা এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুহাম্মদ হারুনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাদিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক বদরুল আলম, সহ-সভাপতি এডভোকেট শাহ ফখরুজ্জামান, চেম্বার প্রেসিডেন্ট মিজানুর রহমান শামীম, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ হুমায়ুন কবির চৌধুরী শাহেদ ও সদস্য আসাদুজ্জামান।