ঢাকা, বৃহস্পতিবার ২৫, জুন ২০২৬ ২৩:১০:০২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল

হবিগঞ্জে তুলার গুদামে ভয়াবহ আগুন, ১০০ কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৬ পিএম, ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়ার সায়হাম কটন মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কটন মিলটিতে আগুনের সূত্রপাত ঘটে যা এখনো জ্বলছে।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) সকাল ৯টা পর্যন্ত এ আগুন নিয়ন্ত্রণে আনতে ৬টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, মোট ৬টি ইউনিট সুতার মিলে লাগা আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।

বুধবার মধ্যরাতে সূত্রপাত হওয়া এ অগুন নিয়ন্ত্রণে আনতে বৃহস্পতিবার সারা দিন লেগে যেতে পারে বলে মনে করছে ফায়ার সার্ভিস। হবিগঞ্জ ফায়ার স্টেশনের কর্মকর্তা শিমুল মো. রফি জানান, রাত সাড়ে ১২টায় আগুন লাগার খবর পেয়ে তাদের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেন।

শিমুল মো. রফি জানান, সায়হাম কটন ও ফয়সল স্পিনিং কারখানার যৌথভাবে ব্যবহৃত প্রায় পাঁচ লাখ বর্গফুটের তুলার গুদামে আগুন ছড়িয়ে পড়েছে।

“দীর্ঘ চেষ্টায় আগুনের ভয়াবহতা কিছুটা কমেছে। তবে তুলার বিশাল স্তুপের ভেতরে আগুন ছড়িয়ে পড়ায় তা পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আজ সারা দিন লেগে যেতে পারে।“

সায়হাম কটন মিলের উপব্যবস্থাপনা পরিচালক এম এম রেজা বলেন, রাত সাড়ে ১২টার দিকে মিলে আগুন লাগে। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরো বলেন, কটন মিলে মোট ১০০ কোটি টাকা মূল্যের তুলা মজুত ছিল। আগুনে তা সম্পূর্ণ পুড়ে গেছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, রাত থেকে কটন মিলটিতে আগুন জ্বলছে। আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। এই ঘটনায় হতাহতের কোনো তথ্য আপাতত নেই।

-জেডসি