ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৬:৫৬:১৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

হবিগঞ্জে দু’দিনব্যাপী সাহিত্যমেলার উদ্বোধন 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ২৬ অক্টোবর ২০২২ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

হবিগঞ্জ জেলায় দু’দিনব্যাপী সাহিত্যমেলা-২০২২ শুরু হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও হবিগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এ মেলা শেষ হবে আগামীকাল বৃহস্পতিবার। 

আজ বুধবার সকালে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বেলুন উড়িয়ে প্রধান অতিথি হিসাবে এ  মেলার উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আবুল মনসুর।

হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, পৌর মেয়র আতাউর রহমান সেলিম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম, বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ ইলিয়াছ বখত চৌধুরী, বাংলা একাডেমির উপ-পরিচালক ড. শাহাদাৎ হোসেন নিপু প্রমুখ উপস্থিত ছিলেন। 

পরে নির্বাচিত প্রবন্ধ নিয়ে আলোচনা ও লেখক কর্মশালার আয়োজন করা হয়।