হবিগঞ্জে নিজ ঘরে মা-মেয়ের গলাকাটা লাশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৯ পিএম, ১৮ মার্চ ২০২১ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
হবিগঞ্জের বাহুবল উপজেলায় নিজ ঘর থেকে মা ও মেয়ের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আহত হয়েছেন একজন। নিহতরা হলেন- উপজেলার পুটিজুরী ইউনিয়নের লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাসের স্ত্রী অঞ্জলী (৩৫) ও তার মেয়ে পূজা (৮)। এ ঘটনায় আহত আমির আলীকে বাহুবল হাসপাতালে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) ভোরে উপজেলার দ্বিগম্বরবাজার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, লামাপুটিজুরী গ্রামের সন্দ্বীপ দাস কাঁচামালের ব্যবসা করেন। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে দ্বিগম্বরবাজারে তিন তলা একটি ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন। বুধবার রাতে তিনি ব্যবসার কাজে সুনামগঞ্জে অবস্থান করছিলেন।
বৃহস্পতিবার ভোরে তিনি বাসায় এসে দেখেন তার স্ত্রী ও মেয়েকে গলা কেটে হত্যা করা হয়েছে।
সন্দ্বীপ দাস বলেন, রাত ৩টার দিকে দ্বিতীয় তলার ভাড়াটিয়া বাহুবল এলাকার আহত আমির আমাকে ফোন দিয়ে বলেন, তার ঘর চুরি হয়েছে। ঘরে থাকা সেলাইমেশিনসহ সব চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার সঙ্গে আমির আলীর সম্পৃক্ততা থাকতে পারে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জেলার সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী। তিনি জানান, ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করছে পুলিশ।
-জেডসি
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- রাজধানীতে প্রতিদিন গড়ে ভাঙছে প্রায় ৪৪টি সংসার
- বিশ্বব্যাপী অনেক ওয়েবসাইট কেন বন্ধ?
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শীতের আগমনে খেজুর গাছ পরিচর্যায় ব্যস্ত গাছিরা
- সবজি পোলাও: রঙিন সবজি দিয়ে ঝরঝরে ভাত
- রোদ ঝলমলে ঢাকার আকাশ, গরম বাড়বে কি
- ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম











