ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ৩:২১:১৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু

হবিগঞ্জে বাস চাপায় স্কুলছাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:৫৭ পিএম, ১৭ আগস্ট ২০১৮ শুক্রবার

হবিগঞ্জের বাহুবলে বাস চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার দ্বিগম্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে। 



নিহত ওই ছাত্রী দ্বিগম্বর গ্রামের খোয়াজ আলীর মেয়ে নিলিমা বেগম। সে দ্বিগম্বর কালিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।


এ সময় বিক্ষুব্ধ জনতা প্রায় ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।
 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় ছুটি হলে নিলিমা স্কুল থেকে বের হলে সিলেটমুখী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করলে রাস্তার দু’পাশে বিপুল সংখ্যক যানবাহন আটকা পড়ে। পুলিশ ও জনপ্রতিনিধি গিয়ে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ জনতা অবরোধ তুলে নেয়।


 
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী সাংবাদিকদের জানান, কেউ ঘতক বাসটির নাম বলতে পারছেন না। তবে প্রত্যক্ষদর্শীর বর্ণনা থেকে যে বাসটির নাম জানা সম্ভব হয়েছে তার বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণসহ নিহতের পরিবারকে প্রয়োজনীয় ক্ষতিপূরণ দেয়ার ব্যবস্থা নেয়া হবে।