হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫২ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার
হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ ছয় দেশের জাহাজকে বিশেষ নিরাপত্তা
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ হরমুজ প্রণালিতে বাংলাদেশসহ মোট ছয় দেশের বাণিজ্যিক জাহাজকে নিরাপদ চলাচলের নিশ্চয়তা দিয়েছে ইরান। বাকি পাঁচটি দেশ হলো ভারত, চীন, রাশিয়া, পাকিস্তান ও ইরাক।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্সকে বলেন, “হরমুজ প্রণালিতে হামলা করা হবে না এমন সিদ্ধান্তে পৌঁছেছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। এই ছয় দেশের সরকারের সঙ্গে আমরা সমন্বয় করেছি এবং তারা এতে সম্মত হয়েছেন।” তিনি আরও বলেন, “এই ছয় দেশের বাণিজ্যিক জাহাজ সবসময়, এমনকি যুদ্ধের পরও, নিরাপদ প্যাসেজ পাবে।”
জ্বালানি পণ্য পরিবহনের জন্য হরমুজ প্রণালির গুরুত্ব অপরিসীম। বৈশ্বিক বাজারের এক পঞ্চমাংশ জ্বালানি এই পথে সরবরাহ হয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরান এই প্রণালিতে কিছু দেশকে অবরোধ করেছে, ফলে আন্তর্জাতিক বাজারে জ্বালানির সরবরাহ ব্যাহত হয়েছে এবং দাম বেড়েছে।
ইরান জানিয়েছে, অবরোধ শুধুমাত্র ‘শত্রুভাবাপন্ন’ দেশ—যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের মিত্রদের ওপর প্রযোজ্য। ‘মিত্র দেশ’-এর জাহাজগুলো যাতে নিরাপদ চলাচল করতে পারে, তা নিশ্চিত করা হয়েছে। তবে হরমুজে প্রবেশের আগে সকল বিদেশি জাহাজকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে।
এছাড়া, ইরানি পার্লামেন্ট হরমুজে চলাচলকারী বিদেশি জাহাজের জন্য টোল প্রদানের একটি আইন প্রণয়ন করেছে। বর্তমানে সেই আইনের খসড়া প্রস্তুত হচ্ছে।
সূত্র: রয়টার্স
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার






