‘হরিয়ানার মতো বিহারেও ভোট চুরির প্রস্তুতি নিচ্ছে এনডিএ’
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৫ পিএম, ৭ নভেম্বর ২০২৫ শুক্রবার
ছবি: সংগৃহীত
ভারতের কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী অভিযোগ করেছেন, ভারতের ক্ষমতাসীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) হরিয়ানার মতোই বিহারেও নির্বাচন চুরির প্রস্তুতি নিচ্ছে।
বিহারের সীতামঢ়ি ও পূর্ব চম্পারণে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশন সরকারের সঙ্গে যোগসাজশে সংবিধান ও গণতান্ত্রিক অধিকারকে দুর্বল করছে।
তিনি অভিযোগ করেন, যেভাবে তারা (এনডিএ) হরিয়ানার পুরো নির্বাচন চুরি করেছে, ঠিক সেভাবেই বিহারে ৬৫ লাখ ভোটার তালিকা থেকে নাম মুছে দিয়ে নির্বাচনে প্রভাব ফেলতে চাইছে।
অআউটলুক জানিয়েছে, প্রিয়াঙ্কা গান্ধী বিহারের ভোটারদের প্রতি আহ্বান জানান— তারা যেন কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও একটি উন্নত ভবিষ্যতের জন্য ভোট দেন। একই সঙ্গে তিনি গণতন্ত্র ও সাংবিধানিক অধিকার রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
ভোটগ্রহণ শুরুর পরপরই এক্স (সাবেক টুইটার)–এ পোস্টে তিনি লেখেন, আমার প্রিয় ভাই-বোন, মা ও যুবসমাজ—আজই আপনার ভবিষ্যৎ নির্ধারণের দিন। গণতন্ত্রের এই মহোৎসবে বড় সংখ্যায় অংশ নিন।
তিনি আরও বলেন, চাকরি, শিক্ষা, স্বাস্থ্য, উজ্জ্বল ভবিষ্যৎ এবং আপনার গণতন্ত্র, সংবিধান ও ভোটাধিকার রক্ষার জন্য ভোট দিন।
ভারতীয় সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৭টা থেকে বিহারের ১২১টি আসনে ভোটগ্রহণ শুরু হয়, যা চলে বিকেল ৫টা পর্যন্ত। কঠোর নিরাপত্তার মধ্যেই চলে এই ভোটগ্রহণ।
এবার প্রায় ৩ কোটি ৭৫ লাখ ভোটার ১,৩১৪ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। প্রার্থীদের মধ্যে রয়েছেন ‘ইন্ডিয়া’ জোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব এবং বিজেপি থেকে বর্তমান উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী।
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- আজ দিনাজপুরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ৭ বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: চতুর্থ দিনের টিকিট বিক্রি শুরু
- অস্কার ২০২৬: তারকাদের ঝলমলে ফ্যাশনে মুখর রেড কার্পেট
- লেবাননে ইসরায়েলি হামলায় মৃত্যু ৮৫০ ছাড়াল
- ঈদ সামনে, আগেভাগেই ঢাকা ছাড়ছেন ঘরমুখো মানুষ
- এই ঈদে আড়ং জমজমাট, সব শাখায় উপচে পড়া ভিড়
- ঈদে টানা ৭ দিন ছুটি, আজ সরকারি চাকরিজীবীদের শেষ কর্মদিবস
- প্রথমবারের মতো ‘সেজ্জিল ক্ষেপণাস্ত্র’ ছুঁড়ল ইরান
- দুবাই বিমানবন্দরে ফ্লাইট চলাচল স্থগিত
- ঈদের ছুটিতে জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ১৬ নির্দেশনা
- খাল খননের মাধ্যমে দেশ গড়ার কর্মসূচিতে হাত দিলাম: প্রধানমন্ত্রী











