ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ২২:২০:৫৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি

হাইকোর্টের বিচারপতি করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১১ পিএম, ১৮ মে ২০২০ সোমবার

হাইকোর্টের বিচারপতি করোনায় আক্রান্ত

হাইকোর্টের বিচারপতি করোনায় আক্রান্ত

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন হাইকোর্ট বিভাগের বিচারপতি শশাঙ্ক শেখর সরকার। বর্তমানে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি আছেন।

সূত্র জানায়, বিচারপতি শশাঙ্ক গত ৮ মে জ্বর ও কাশিতে আক্রান্ত হন। পরে অধিক জ্বর ও অসুস্থতার কারণে তিনি ১০ মে উচ্চ আদালতের সব বিচারপতিকে নিয়ে অনুষ্ঠিত ফুল কোর্ট সভার ভিডিও কনফারেন্সে যোগ দিতে পারেননি।

গত ১১ মে তার করোনাভাইরাস পরীক্ষার প্রতিবেদন পজেটিভ আসে। এ সময় তিনি বাসাতেই অবস্থান করছিলেন।

অবস্থার অবনতি হলে ১৩ মে তাকে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তাকে সিএমইএইচে নেয়া হয়।

বাগেরহাটের বাসিন্দা সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল শশাঙ্ক শেখর ২০১৮ সালের ৩০ মে হাইকোর্ট বিভাগের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পান।