হাইতিতে কলেরার প্রাদুর্ভাব বাড়ছে, আক্রান্তদের অর্ধেক শিশু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৮ পিএম, ২৬ অক্টোবর ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
হাইতিতে কলেরা দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। মাত্র কয়েকদিনে কলেরা রোগীর সংখ্যা দ্বিগুণ হয়ে প্রায় দুই হাজারে দাঁড়িয়েছে। মারা গেছে অন্তত ৪১ জন। ইউনিসেফ বলছে, আক্রান্তদের প্রায় অর্ধেক শিশু।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় মঙ্গলবার এ খবর জানিয়েছে।
হাইতিতে জাতিসংঘের মানবিক সমন্বয়কারী উলরিকা রিচার্ডসন বলেছেন, কয়েকদিন ধরে কলেরা রোগীর সংখ্যা ধীরে ধীরে বাড়ছিল। কিন্তু এখন তা দ্রুত বাড়ছে। সুতরাং পরিস্থিতি অনেক চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরো বলেন, কলেরা প্রাণঘাতি হলেও এটি প্রতিরোধযোগ্য ও চিকিৎসাযোগ্য। তবে কলেরা ছড়িয়ে পড়া নিয়ন্ত্রণে গতি একটি বিষয় হয়ে দাঁড়ায়।
এদিকে হাইতির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, অক্টোবরের ১৯ থেকে ২৩ তারিখের মধ্যে কলেরা রোগীর সংখ্যা ৯৬৪ থেকে বেড়ে এক হাজার ৯৭২ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা ৩৩ থেকে বেড়ে হয়েছে ৪১।
জাতিসংঘ মুখপাত্র স্টিফেন দুজারেক বলেছেন, ইউনিসেফের তথ্য মতে আক্রান্তদের প্রায় অর্ধেক ১৪ বছরের কম বয়সী শিশু।
হাইতি সরকার স্বাস্থ্য ও নিরাপত্তা সংকটের করুন পরিস্থিতি মোকাবেলায় সহায়তার জন্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে।
এ প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের অনুরোধে নিরাপত্তা পরিষদ আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারে আন্তর্জাতিক বাহিনী পাঠানোর কথা বিবেচনা করছে।
উল্লেখ্য, দেশটিতে ২০১০ সালে ছড়িয়ে পড়া ভয়াবহ কলেরায় ১০ হাজারেরও বেশি লোক মারা যায়।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট








