হাজারীবাগে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যা
আপডেট: ০৭:১৫ পিএম, ১৮ মে ২০১৫ সোমবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, ঢাকা : রাজধানীর হাজারীবাগে স্ত্রীকে গলা কেটে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানে ঝুলে আত্মহত্যা করেছে স্বামী। গতকাল সোমবার রাতে হাজারীবাগের গজমহল রোডে এই ঘটনা ঘটে।
নিহত স্ত্রীর নাম ইফাত (১৮) ও স্বামীর রাসেল (২২)। ১৪ মাস আগে তাঁদের বিয়ে হয়েছিল। তারপর থেকেই তাঁদের মাঝে দাম্পত্য কলহ দেখা দেয় বলে জানান নিহত ইফাতের বাবা হাজি বাবুল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইফাতের বাবা হাজি বাবুল চামড়ার ব্যবসা করতেন। আর রাসেল ট্যানারিতে চাকরি করতেন। কিন্তু তা দিয়ে সংসার চলত না বলে তার ইফাতের বাবা ব্যবসা করার জন্য রাসেলকে তিন লাখ টাকা দেন। সেই টাকা দিয়ে রাসেল চামড়ার ব্যবসা শুরু করেন। কিন্তু তাতে খুব একটা লাভ করতে পারেননি তিনি। এসব ব্যাপার নিয়ে ইফাতের সঙ্গে তাঁর প্রায়ই কলহ লেগে থাকত। একপর্যায়ে ইফাত বাবার বাড়ি চলে যান। পরে ডিভোর্সের কথা বলে ইফাত রাসেলের কাছে বাবার দেওয়া তিন লাখ টাকা ফেরত চান। রাসেল ফার্নিচার দিয়ে এক লাখ টাকা ফেরত দেন। আজ বাকি দুই লাখ টাকা ফেরত দেওয়ার জন্য ইফাতকে বাসায় ডাকেন। সন্ধ্যায় ইফাত তাঁর ছোট বোন সিফাতকে নিয়ে ওই বাসায় গেলে রাসেল ইফাতকে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন।
ইফাতের বোন সিফাতের ভাষ্য, ঘরে ঢোকানোর পর ইফাতের কোনো সাড়া শব্দ ছিল না। কিন্তু রাসেল ভেতর থেকে ‘মাইরা ফালামু, কাইটা ফালামু’ এ ধরনের শব্দ বলে চিৎকার করতে থাকে। একপর্যায়ে তাঁরও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে সিফাত চিৎকার করলে ওই বাড়ির মালিক ও স্থানীয় জনগণ গিয়ে দরজা ইফাতের গলা কাটা লাশ ও রাসেলের ঝুলন্ত লাশ দেখতে পান। এরপর তাঁরা পুলিশে খবর দেন।
পুলিশ জানায়, ইফাতকে ঘরে ঢুকিয়েই হয়তো রাসেল ছুরি দিয়ে তাঁর গলা কেটে হত্যা করে। এরপর ইফাতের ওড়না গলায় পেঁচিয়ে সিলিং ফ্যানে আত্মহত্যা করে রাসেল।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
১৯.০৫.২০১৫
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- ৯০ ডলার ছাড়াল জ্বালানি তেলের দাম
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- সাংবাদিক ফরিদা আখতার খানের মৃত্যুবার্ষিকী আজ
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬
- দেশের ১৭ অঞ্চলে বজ্রবৃষ্টি-দমকা হাওয়ার শঙ্কা
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- বিয়েটা আর করতে হলো না: পরীমণি
- উজানের ঢল আর ভারি বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, দূষণ শীর্ষে কাম্পালা
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল











