ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ৯:৩৫:৩৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয় এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী

হাতিয়ায় বিষপানে গৃহবধূর আত্মহত্যা 

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৩৯ পিএম, ১ ডিসেম্বর ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নোয়াখালীর হাতিয়ায় এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করেছেন।বৃহস্পতিবার (১ ডিসেম্বর) হাতিয়া থানার ওসি আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জাহাজমারা ইউনিয়নের ম্যাকপাসান গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি হলেন, উপজেলার জাহাজমারা ইউনিয়নের ম্যাকপাশ্বান গ্রামের বেলায়েত হোসেনের স্ত্রী আনোয়ারা বেগম (৪৮)।

জানা গেছে, বুধবার সন্ধ্যার পরে গৃহবধূ আনোয়ারা পরিবারের সদস্যদের অজান্তে বিষপান করে। পরে পরিবারের লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ সময় সেখানে চিকিৎসাধীন মৃত্যুবরণ করেন তিনি। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

এ বিষয়ে ওসি আমির হোসেন জানান, বুধবার রাতে খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছে পুলিশ। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।