ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ১৭:০২:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল

হাতে আঁকা ‘সত্তা’র পোস্টারে উচ্ছ্বাসিত পাওলি

ফিচার ডেস্ক

প্রকাশিত : ০৩:৩৪ পিএম, ৬ মার্চ ২০১৭ সোমবার

মুক্তির অপেক্ষায় বহু প্রতীক্ষিত শাকিব-পাওলির আলোচিত সিনেমা ‘সত্তা’। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত সিনেমাটির অফিসিয়াল পোস্টার প্রকাশিত হয়েছে। তবে পোস্টারটি সম্পূর্ণ হাতে আঁকা হয়েছে। হাতে আঁকা পোস্টারে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী ও সত্তার নায়িকা পাওলি দাম। 
 
বিষয়টি উইমেননিউজকে নিশ্চিত করলেন নির্মাতা কল্লোল। তিনি বলেন, ‘পোস্টারটি এঁকেছেন অসীম চন্দ্র রায়। তিনি ভারতের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন।’
 
পোস্টার নিয়ে ভারতীয় অভিনেত্রী ও সত্তার নায়িকা পাওলি দাম উচ্ছ্বাস প্রকাশ করেছেন। পাওলি বলেন, ‘অসীম সত্তার পোস্টারটি ভাল এঁকেছেন। পেইন্টিং দিয়ে সত্তাকে একেবারে জীবন্ত করে তোলা হয়েছে।’
নির্মাতা সঙ্গে কথা বলে জানা গেল, আসছে পহেলা বৈশাখকে উপলক্ষ করেই সিনেমাটি মুক্তি দেয়া হচ্ছে এপ্রিলে। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী ৭ এপ্রিল মুক্তি পাবে সত্তা।
 
সত্তা নিয়ে কল্লোল আরো বলেন, সত্তা দিয়ে বাংলা সিনেমায় নতুন কিছু করার চেষ্টা করেছি। পাওলি ভারতীয় হলেও সমস্ত শুটিং, গল্প, নির্মাণ সব বাংলাদেশি সামাজিক প্রেক্ষাপটে তৈরি করা হয়েছে। বাংলা চলচ্চিত্রের এই দুঃসময়ে সত্তা সাড়া ফেলবে বলে আশা করছি।’
 
উল্লেখ্য, ৩১ জানুয়ারি বিনা কর্তনে সেন্সরবোর্ড থেকে ছাড়পত্র পায় সিনেমাটি। সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে নির্মিত ছবিটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন কিংখান খ্যাত শাকিব ও ভারতের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। প্রযোজনা করেছেন সোহানী হোসেন।
 
আরো অভিনয় করছেন শিমুল খান, জয়ন্ত চট্টোপাধ্যায়, নাসরিন, রিনা খান, ডন ও কাবিলা। সত্তা’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। চিত্রগ্রহণ করছেন টিডব্লিউ সৈনিক। বাপ্পা মজুমদারের সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন।