হামলার পর থমথমে ঢাবি; সতর্ক অবস্থায় পুলিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৮ পিএম, ২৩ ডিসেম্বর ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর মুক্তিযুদ্ধ মঞ্চের হামলার ঘটনাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থমথমে অবস্থা বিরাজ করছে।
এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে আজ (সোমবার) ক্যাম্পাসে দু-পক্ষের নেতাকর্মীদের মধ্যে ফের সংঘর্ষ কিংবা অপ্রীতিকর কিছু ঘটার আশঙ্কা করছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। আর তাই যে কোনো ধরনের পরিস্থিত মোকাবেলায় ক্যাম্পাসে ইউনিফর্মধারী অতিরিক্ত পুলিশসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্য মোতায়েন করা হয়েছে।
আজ সকালে সরেজমিনে দেখা যায়, ক্যাম্পাসের বিভিন্ন স্পটে পুলিশের সতর্ক অবস্থান ও প্রহরা দিতে।
এর আগে রোববার দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের রুমসহ ডাকসু ভবনে ভাঙচুর চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা। মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ অর্ধশতাধিক নেতাকর্মী এ হামলায় অংশ নেন। পরে তাদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীরাও যোগ দেয়। ছাত্রলীগের ঢাবি শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন। এ হামলার ঘটনায় ডাকসু ভিপি নুরুল হক নুরসহ অন্তত ৩২ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
এদিকে ওই হামলার পর ভিপি নুরুল হক নুরকে ডাকসুতে অবাঞ্ছিত ঘোষণা করেন ছাত্র সংসদটির সাধারণ সম্পাদক (জিএস) গোলাম রাব্বানী। ভিপিকে ডাকসুতে আর ঢুকতে দেবেন না বলেও জানান তিনি।
-জেডসি
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী







