হামলার শিকার উপজেলা নির্বাহী কর্মকর্তা, আছেন আইসিউতে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৩ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২০ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলী শেখকে কুপিয়েছে দুর্বৃত্তরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানমের অবস্থা বেশি গুরুতর। প্রথমে তাকে ও তার বাবাকে ঘোড়াঘাট হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা। পরে অবস্থা গুরুতর হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে আইসিউতে রাখা হয়েছে।
গতকাল বুধবার দিবাগত রাত আড়াইটা থেকে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।
জানা যায়, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে একদল দুর্বৃত্ত ইউএনওর সরকারি আবাসিক ভবনে ঢুকে ইউএনও ওয়াহিদা খানমকে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করে। এ সময় তার চিৎকারে তার সঙ্গে থাকা বাবা ছুটে এসে মেয়েকে বাঁচানোর চেষ্টা করলে দুর্বৃত্তরা তাকেও কুপিয়ে যখম করে।
পরে অন্যান্য কোয়ার্টারের বাসিন্দারা বিষয়টি টের পেয়ে পুলিশকে খবর দেন। এ সময় তাদেরকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে রংপুরে পাঠানো হয়।
ঘটনাটির সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম বলেছেন, বাড়ির পেছনে ভাঙা ভেন্টিলেটর দিয়ে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। এ কাজে তারা একটি মই ব্যবহার করে। বাড়ির পেছনে মইটি পাওয়া গেছে। ঠিক কি কারণে এ ঘটনা ঘটেছে তা জানা যায়নি। বিষয়টি তদন্ত করা হচ্ছে।
-জেডসি
- মা—শ্রমিক শ্রেণীর লড়াই ও মানবিক সংগ্রামের মহাকাব্য
- দেশে ডেঙ্গু পরিস্থিতি স্থিতিশীল, তবুও ঝুঁকি কাটেনি
- হাসির আড়ালে সময়ের ভার—ববিতার একুশে পদকের দিন
- দ্বিতীয় দিনে বইমেলায় ভিড় নেই, কাজ চলছে স্টলে স্টলে
- ধানমন্ডিতে ঝটিকা মিছিল, মহিলা আ. লীগের সাত নেতাকর্মী গ্রেফতার
- জলাভূমির লাজুক বাসিন্দা আমাদের ডাহুক পাখি
- ছুটির দিনে জমজমাট রাজধানীর ঈদের বাজার
- ইফতারে কলা খাওয়ার উপকারিতা জানলে অবাক হবেন
- ইলিশ উৎপাদন বাড়াতে দুই মাস নদীতে মাছ ধরা নিষেধ
- রাজধানীসহ দেশের নানা স্থানে ফের ভূমিকম্প অনুভূত
- একুশে বইমেলা: ছুটির দিনে জমার প্রত্যাশা
- তাপমাত্রা নিয়ে ৫ দিনের পূর্বাভাসে যা জানাল আবহাওয়া অফিস
- রমজানে লেবু-শসায় আগুন, ইফতারসামগ্রীর বাজারে চাপ
- নারিন্দায় মধ্যরাতে ভয়াবহ এসি বিস্ফোরণ: একই পরিবারের তিনজন দগ্ধ
- মশার অত্যাচারে অতিষ্ঠ রাজধানীবাসী
- এবার অভিনয়ে সাদিয়ার পোষা বিড়াল, আসছে ওয়েব ফিল্ম ‘মিউ’
- শিল্পসাহিত্য চর্চা রাজনীতিকরণ সভ্য সমাজের পরিচয় না: প্রধানমন্ত্রী
- টিউলিপ সিদ্দিককে গ্রেপ্তার করতে রেড নোটিশের নির্দেশ
- ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, কিসের সংকেত?
- একুশে বইমেলা শুরু আজ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
- ঢাবি মেট্রো স্টেশন ২ ঘণ্টা বন্ধ থাকবে যে কারণে
- মাদারীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক
- পাঁচ মামলায় সাবেক মেয়র আইভী রহমানের জামিন
- তরুণদের বইয়ের প্রতি আগ্রহী করে তুলতে হবে: প্রধানমন্ত্রী
- ছুটির দিনে জমজমাট রাজধানীর ঈদের বাজার
- ১৩ ঘণ্টার ব্যবধানে ফের ভূমিকম্প, রিখটার স্কেলে ৪.৬
- মশার অত্যাচারে অতিষ্ঠ রাজধানীবাসী
- রমজানে লেবু-শসায় আগুন, ইফতারসামগ্রীর বাজারে চাপ
- গুণীজনদের হাতে একুশে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী
- রাজনীতিতে নারীর অংশগ্রহণ: অগ্রগতি, বৈষম্য ও ভবিষ্যৎ পথচলা




