হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫২ পিএম, ২৮ নভেম্বর ২০২৬ শনিবার
ফাইল ছবি।
গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২৮০ জনের মৃত্যু হয়েছে। হাম ও এর উপসর্গে এ পর্যন্ত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩৮৫ জনে।
আজ শনিবার (২৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গতকাল শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে ঢাকা, সিলেট ও ময়মনসিংহ বিভাগে দুজন করে মৃত্যুবরণ করেছেন। বাকি দুজন খুলনা ও সিলেট বিভাগে।
এ সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫ জন রোগী এসেছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে ৪০১ জন, রাজশাহীতে ৩৫ জন, সিলেটে ১২১ জন, চট্টগ্রামে ২৬৮ জন, বরিশালে ১১৭ জন, ময়মনসিংহে ৬৭ জন, খুলনায় ৭৬ জন এবং রংপুরে ২৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ২ লাখ ৩৬ হাজার ৩৯১ জন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ লাখ ২৭ হাজার ১১৪ জন চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছে।
গত ১৫ মার্চ থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৩ হাজার ৭৬৯ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২৬ হাজার ৬০৮ জন।
- জাতীয় পাখি দোয়েল: চেনা সুর কি হারিয়ে যাচ্ছে?
- নিয়মিত ডাবের পানি পানে মিলবে যে ৭ দারুণ উপকার
- হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু
- চাকরি ছেড়ে শখই হলো মমতা প্রিয় পেশা
- ফ্যাসিবাদ আমলে শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে: প্রধানমন্ত্রী
- মিমির প্রথম বিয়ে হলেও স্বামী সিদ্ধার্থর দ্বিতীয়
- ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন
- সফল ইংরেজ শিশুসাহিত্যিক এনিড ব্লাইটনের মৃত্যু দিবস আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী
- দেশের বাজারে আরেক দফা বাড়ল সোনার দাম
- বাজে পারফরম্যান্সে বিপাকে পাকিস্তানের ক্রিকেটাররা
- তাপমাত্রা ১৩ ডিগ্রিতে, আরও বাড়বে শীত
- স্নাতক পাশে ওয়ান ব্যাংকে অফিসার নিয়োগ
- সকালে ইসবগুল খাওয়ার উপকারিতা জানুন
- ইরানে স্বামীর হাতে খুনের শিকার কিশোরী বধূ
- পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, তাপমাত্রা নামল ১৩ ডিগ্রিতে
- অস্থিরতার বৃত্তে বাংলাদেশ: প্রয়োজন দায়িত্বশীল রাজনীতি
- সাতভাই ছাতারে: দল বেঁধে থাকা এক মজার পাখি
- ডেঙ্গু থেকে বাঁচতে আপনি কী করবেন?
- এই শীতে ঘুরে আসুন প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন
- যুক্তরাষ্ট্রে বন্যা-তুষারঝড়ে বিপর্যস্ত জনজীবন
- ঘন কুয়াশা আর হিমেল বাতাসে কাঁপছে ঠাকুরগাঁও
- বদলে যাচ্ছে নারীর জীবন, বদলে যাচ্ছে বাংলাদেশ
- চাকরি ছেড়ে শখই হলো মমতা প্রিয় পেশা
- ক্যান্সারের কাছে হার মানলেন নাট্যকার মাতিয়া বানু
- প্রথমবার এমন আউটের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব!
- প্রচুর শীতের সবজি বাজারে, তবু কমছে না দাম
- ফের বাড়ল স্বর্ণের দাম, ভরি দুই লাখের নিচে
- হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু
- ভেনেজুয়েলার সংস্কারের উপায় খুঁজছেন মাচাদো








