হাম ভাইরাসে জিম্বাবুয়েতে ১৫৭ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০১ পিএম, ১৭ আগস্ট ২০২২ বুধবার
সংগৃহীত ছবি
জিম্বাবুয়েতে হাম ভাইরাসে ১৫৭ শিশুর মৃত্যু হয়েছে। এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে মৃতের সংখ্যা দ্বিগুণ হয়ে গেছে। মঙ্গলবার দেশটির তথ্যমন্ত্রী এই তথ্য দিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এই সংক্রমণ বৃদ্ধির জন্য সরকার গত সপ্তাহে অ্যাপোস্টোলিক গির্জা সম্প্রদায়কে দায়ী করে বলেছিল, যারা টিকা নেয়নি হাম তাদের মধ্যেই ব্যাপকভাবে ছড়িয়েছে।
সংবাদ সম্মেলনে দেশটির তথ্যমন্ত্রী মোনিকা মোদিঙ্গুয়া জানান, দেশব্যাপী মোট সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা চার দিনে ১০৩৬ থেকে লাফিয়ে ২০৫৬ জনে দাঁড়িয়েছে। এদের অধিকাংশই ছয় মাস থেকে ১৫ বছর বয়সী শিশু এবং একটি ধর্মীয় সম্প্রদায়ের যারা টিকায় বিশ্বাস করে না।
তথ্যমন্ত্রী মোনিকা মোদিঙ্গুয়া আরও বলেন, এটি লক্ষ্য করা গেছে যে অধিকাংশ আক্রান্তই হামের টিকা নেয়নি। এই জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য সরকার সিভিল প্রটেকশন ইউনিট অ্যাক্ট আহ্বান করেছে।
তিনি জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় সেপ্টেম্বরে স্কুল খোলার আগেই টিকা কর্মসূচি জোরদার করেছে আর এ বিষয়ে ঐতিহ্যবাহী গোষ্ঠীগুলোর ও ধর্মীয় নেতাদের সমর্থন পাওয়া জন্য সরকার তাদের সঙ্গে যোগাযোগ করছে।
বার্তা সংস্থাটি বলছে, জিম্বাবুয়ের স্বাস্থ্য খাত ওষুধের অভাব ও স্বাস্থ্য কর্মীদের ধর্মঘটের কারণে দীর্ঘদিন ধরেই ভুগছে। এখন হামের প্রাদুর্ভাব খাতটির ওপর আরও চাপ সৃষ্টি করবে।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?











