হারিকেন ফ্লোরেন্সের আঘাতে নারী-শিশুসহ নিহত ৫
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমপ্রকাশিত : ০৫:১৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০১৮ শনিবার
যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে হারিকেন ফ্লোরেন্সের আঘাতে দুই নারী ও শিশুসহ কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এছাড়া বিদ্যুৎহীন হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।
নিহত পাঁচজনই উত্তর ক্যারোলাইনার বাসিন্দা। উইলমিংটনে একটি বাড়ির ওপর গাছ পড়ে গেলে এক নারী ও শিশু সন্তানের মৃত্যু হয়। এছাড়া আহতাবস্থায় ওই শিশুর বাবাকে হাসপাতালে নেয়া হয়েছে। লেনর কাউন্টিতে সত্তরোর্ধ দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। আর হ্যাম্পস্টেড শহরে একজন নারী হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন।
শুক্রবার ক্যাটাগরি-১ এর হারিকেনটি উত্তর ক্যারোলাইনার রাইটসভিল সৈকতে আছড়ে পড়ে।
আবহাওয়ার পূর্বাভাসে হারিকেন ফ্লোরেন্সকে ক্যাটাগরি-১ এ নামিয়ে আনা হলেও প্রাণঘাতী ঢেউয়ের ব্যাপারে সতর্ক করে দিয়েছে কর্তৃপক্ষ।
আবহাওয়া ব্যবস্থা জানিয়েছে, আগামী কয়েকদিন ঘণ্টায় ১১০ কিলোমিটার গতিতে বাতাস বইবে বলেও তারা ধারণা করছেন।
মার্কিন কর্মকর্তারা বলছেন, হারিকেনটি এখন ক্রান্তীয় ঝড়ের মাত্রার হলেও এটি খুবই বিপজ্জনক কেননা এটির প্রভাবে বন্যা হওয়ার আশঙ্কা রয়েছে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক দিনই টানা বৃষ্টি হতে পারে। জাতীয় আবহাওয়া সার্ভিসের আবহাওয়াবিদ ব্র্যান্ডন লকলিয়ার বলেছেন, উত্তর ক্যারোলাইনায় দুই থেকে তিন দিনে প্রায় আট মাসের সমপরিমাণ বৃষ্টি হতে পারে।
এদিকে উত্তর ক্যারোলাইনার কিছু অংশে ১০ ফুট পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়েছে।
উত্তর ক্যারোলাইনার গভর্নর রয় কুপার বলেছেন, হারিকেনটি আগামী কয়েক দিন অঙ্গরাজ্যজুড়ে ভয়াবহ সহিংস আঘাত অব্যাহত রাখতে পারে।
আবহাওয়াবিদরা বলছেন, এখন ঘণ্টায় মাত্র তিন মাইল বেগে দক্ষিণ ক্যারোলাইনার পূর্বাঞ্চলের দিকে সরে যাচ্ছে হারিকেনটি।
অন্যদিকে উত্তর ক্যারোলাইনার কর্তৃপক্ষ জানিয়েছে, হারিকেন ফ্লোরেন্সের আঘাতে প্রায় আট লাখ মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। তারা জানাচ্ছে, বিদ্যুৎ সংযোগ ঠিক করতে কয়েক দিন এমনকি কয়েক সপ্তাহও লেগে যেতে পারে।
২০ হাজারের বেশি মানুষ উত্তর ক্যারোলাইনার জরুরি আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন। তবে হারিকেনের গতিপথে যারা আছেন তাদেরকে ঘর থেকে বের না হতে সতর্ক করে দিয়েছেন কর্মকর্তারা।
এর আগে হারিকেন ফ্লোরেন্সকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলীয় এলাকাজুড়ে প্রায় ১৭ লাখ মানুষকে সরে যাওয়ার জন্য সতর্কতা জারি করে কর্তৃপক্ষ।
সূত্র - বিবিসি ।
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- নব্বই দশকের প্রেম-স্মৃতি নিয়ে কোয়েলের নতুন যাত্রা
- বনানীতে আগুনে দগ্ধ ফিলিপাইনের নারী মারা গেছেন
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- বুলগেরিয়ার প্রথম নির্বাচিত নারী প্রেসিডেন্ট হচ্ছেন ইলিয়ানা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- চলতি সপ্তাহে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা তিন দিনের ছুটি
- মিরপুরে সড়কে নামার চেষ্টা শ্রমিকদের, পুলিশের ধাওয়া
- চার মাসে রপ্তানি আয় ছাড়াল ১৭ বিলিয়ন ডলার
- ট্রাম্পের প্রাসাদ থেকে অল্প দূরে বিমান বিধ্বস্ত, নিহত ৯
- ‘স্বর্ণের ডিম’ আবুধাবিতে ফেরত নেওয়ার পথে আটক
- অভাব-অনটন জয় করে যমজ দুই বোন পেলেন জিপিএ-৫
- গাজীপুরে আজও শ্রমিকদের বিক্ষোভ-অবরোধ, যানবাহন ভাঙচুর
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- টানা ৪ দিন গ্যাস সংকটে ভুগবে ঢাকাসহ সারাদেশ
- প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে ‘মুরাসু’, সর্বশেষ যা জানা গেল
- সোনার শহরে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম সোনার রাস্তা











