হারের পর দলে গোলমালের গন্ধ পাচ্ছেন বাটলার
| উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৫ এএম, ২৭ নভেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে আজ ঢাকা জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হারার পর খানিকটা হতাশ বাংলাদেশ কোচ পিটার বাটলার। ম্যাচ–পরবর্তী সংবাদ সম্মেলনে বললেন দলে এবং দলের বাইরে এমন কিছু চরিত্র আছেন, যাঁরা কিনা গোলমাল পাকানোর চেষ্টা করেন।
আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠেয় এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই ত্রিদেশীয় সিরিজে অংশ নিচ্ছে বাংলাদেশ। আগামী ২ ডিসেম্বর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আজারবাইজান। তার আগে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের (১০৪তম) চেয়ে ১২ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়ার (৯২তম) কাছে হারটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করেছেন বাটলার।
বাটলার বলেন, ‘আমি জানি কেন এক বা দুজন খেলোয়াড় আজ রাতে সত্যিই খেলার মধ্যে ছিল না। যখন আপনার শিবিরে বা বাইরে এমন কিছু চরিত্র থাকে, যারা গোলমাল পাকানোর চেষ্টা করে, তখন মামনি চাকমা এবং সাগরিকার মতো তরুণ খেলোয়াড়দের নিয়ে কাজ করা খুব কঠিন হয়ে যায়।’
কাউকে সরাসরি দোষারোপ না করলেও আকার-ইঙ্গিতে সেই পুরোনো বিদ্রোহের প্রসঙ্গটা টেনে এনেছেন বাটলার। তাঁর দাবি, কিছু মানুষ দলের মধ্যে অসন্তোষের বীজ রোপণের চেষ্টা করছে, ‘যারা বাইরে থেকে সমস্যা তৈরি করে, আমি তাদের দায়িত্ব নিই না। তারা সেই চরিত্র, যারা দলটিকে অসন্তুষ্ট করার চেষ্টা করছে। কারণ, তারা সেই গ্রুপের সঙ্গে খেলা কিছু খেলোয়াড়ের ঘনিষ্ঠ বন্ধু ছিল।’
তবে হারের দায়টা নিজের ঘাড়েই নিয়েছেন বাটলার, ‘দল নির্বাচন, ফলাফল, ভালো বা খারাপ—সবকিছুর দায় আমি নিচ্ছি। আমি এখানে কোনো অজুহাত দিতে আসিনি। আমি মনে করি দল অসাধারণ খেলেছে এবং আমরা সত্যিই কিছু ভালো ফুটবল খেলেছি। যেমনটা আমি আমার দলগুলোকে খেলতে দেখতে চাই। তবে আমরা সুযোগগুলো কাজে লাগাতে পারিনি।’
ম্যাচের ২৯ মিনিটে বাংলাদেশের হাইলাইন ডিফেন্সের সুযোগটা কাজে লাগিয়ে এগিয়ে যায় মালয়েশিয়া। গোল হজমের জন্য গোলকিপার রুপনা চাকমার ভুল দেখলেও বিষয়টি স্বাভাবিকই মনে হয়েছে বাংলাদেশ কোচের, ‘আমি গোলের জন্য কাউকে দোষ দেব না। আমরা যেভাবে রক্ষণ করছিলাম, তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। যদিও আমি মনে করি রূপনা যখন বেরিয়ে এসেছিল, তখন সে কিছুটা ধীরে ছিল। আমার মনে হয় রূপনার উচিত ছিল এসে ক্লিয়ার করা, কিন্তু আমি রূপনার সমালোচনা করব না, কারণ সে বহুবার আমাদের বাঁচিয়েছে। এটা একটা ভুল, যা হতেই পারে।’
হাইলাইন ডিফেন্স নিয়ে বাটলারের সোজাসাপটা যুক্তি, ‘যখন আপনি চাপ তৈরি করছেন এবং প্রতিপক্ষের দিকে এগোতে চাইছেন, তখন কিছুটা ঝুঁকি ও পুরস্কারের ব্যাপার থাকে।’
হারের দায় নিয়ে সরে যেতে হলেও সরে যাবেন, সংবাদ সম্মেলনে এমন কথাও বলেছেন তিনি, ‘কিছু চরিত্র ভেতরে এবং বাইরে সমস্যা তৈরি করছে। এর মধ্যে আমরা সংগ্রাম করছি। যদি এর অর্থ হয় যে আমার সরে যাওয়া উচিত, তবে আমি সরে যেতে রাজি। তবে আমি এখানে থাকি বা না থাকি, আমি খেলোয়াড়দের বলব, নিজেদের ওপর বিশ্বাস না হারিয়ে সঠিক কাজগুলো করে যেতে।’
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







