হার্ভার্ডের কাছে বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, গ্রেপ্তার ১
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৭ পিএম, ১২ মে ২০২৬ মঙ্গলবার
ছবি: সংগ্রহিত।
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কাছাকাছি ব্যস্ত সড়কে এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনায় অন্তত দুইজন গুরুতর আহত হয়েছেন। পরে পুলিশের পাল্টা গুলিতে আহত অবস্থায় বন্দুকধারীকে গ্রেপ্তার করা হয়। সোমবার (১১ মে) দুপুরে ঘটে যাওয়া এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সন্দেহভাজনের নাম টাইলার ব্রাউন। ৪৬ বছর বয়সী এই ব্যক্তি বোস্টনের বাসিন্দা। সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, হামলার সময় তিনি অ্যাসল্ট-স্টাইল রাইফেল ব্যবহার করছিলেন।
মিডলসেক্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মারিয়ান রায়ান জানান, সোমবার দুপুর প্রায় দেড়টার দিকে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এক ব্লক দূরে রিভার স্ট্রিটের কাছে মেমোরিয়াল ড্রাইভে এই হামলার ঘটনা ঘটে। সে সময় ব্রাউন আচমকা চলন্ত এবং যানজটে আটকে থাকা গাড়িগুলোর দিকে গুলি চালাতে শুরু করেন।
হামলার সময় রাস্তায় থাকা মানুষজন আতঙ্কে গাড়ি ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেন। অনেকে আশপাশে আশ্রয় নিতে নিচু হয়ে লুকিয়ে পড়েন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো এলাকা বিশৃঙ্খল পরিস্থিতিতে পরিণত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, দুপুর ১টা ৬ মিনিটের দিকে বোস্টন পুলিশ কেমব্রিজ পুলিশকে সতর্ক করে জানায় যে টাইলার ব্রাউন নামে এক ব্যক্তি রাইফেল হাতে অস্বাভাবিক আচরণ করছেন। পরে ম্যাসাচুসেটস স্টেট পুলিশ ও কেমব্রিজ পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, পুলিশ পৌঁছানোর আগেই ব্রাউন মেমোরিয়াল ড্রাইভের মাঝখান দিয়ে হাঁটতে হাঁটতে এলোপাতাড়ি গুলি ছুড়ছিলেন। এতে পৃথক দুটি গাড়িতে থাকা দুই ব্যক্তি গুলিবিদ্ধ হন। আহতদের দ্রুত বোস্টনের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
মারিয়ান রায়ান বলেন, হামলাকারীর সঙ্গে আহতদের কোনো ব্যক্তিগত সম্পর্ক ছিল বলে এখন পর্যন্ত মনে হচ্ছে না। তদন্তকারীরা ঘটনাটিকে বিচ্ছিন্ন সহিংস হামলা হিসেবে দেখছেন।
ঘটনার সময় ম্যাসাচুসেটস স্টেট পুলিশের এক ট্রুপার এবং আগ্নেয়াস্ত্র বহনের অনুমতিপ্রাপ্ত সাবেক এক মেরিন সদস্য বন্দুকধারীর দিকে এগিয়ে যান। এ সময় পুলিশের গাড়িতেও গুলি লাগে। পরে তারা পাল্টা গুলি চালালে টাইলার ব্রাউন গুলিবিদ্ধ হন।
পরবর্তীতে ঘটনাস্থলেই তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, খুব অল্প সময়ের মধ্যে প্রায় ৫০ থেকে ৬০ রাউন্ড গুলি ছোড়া হয়। এতে অন্তত এক ডজন গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মধ্যে স্টেট পুলিশের একটি গাড়ি এবং একটি ডাকবাহী ট্রাকও রয়েছে।
কেমব্রিজ পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে। টাইলার ব্রাউনের বিরুদ্ধে হত্যাচেষ্টা, সশস্ত্র হামলা এবং আগ্নেয়াস্ত্র আইন লঙ্ঘনসহ একাধিক অভিযোগ আনা হবে। এছাড়া তিনি ম্যাসাচুসেটসের প্রবেশন বা প্যারোল তত্ত্বাবধানে ছিলেন কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে। তথ্যসূত্র : আল-জাজিরা
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- ডরোথি হাইট: নাগরিক অধিকার আন্দোলনের ‘গডমাদার’
- কুমিরে টেনে নেয়া শিশু ফাতেমার লাশ উদ্ধার
- ভাঙ্গায় ট্রাকে গাড়ির ধাক্কা, শিশুসহ নিহত ৫
- রামিসা হত্যা মামলায় আজ থেকে সাক্ষ্যগ্রহণ
- রামিসা হত্যা: দোষির সর্বোচ্চ শাস্তির দাবি রামিসার বাবার
- টেনিসে ফিরছেন টেনিস কিংবদন্তি সেরেনা
- সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে পেন্টাগন
- মধ্যপ্রাচ্য উত্তেজনায় আবারও কমল স্বর্ণের দাম
- বায়ু দূষণে শীর্ষে কিনশাসা, ঢাকার অবস্থান ১২
- দুপুরের মধ্যে যে অঞ্চলে ঝড়ের শঙ্কা
- ৩ পদে নিয়োগ দেবে একুশে টেলিভিশন
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- ত্রিদেশিয় সিরিজে প্রথম জয় পেল বাংলাদেশের মেয়েরা
- দরোজায় কড়া নাড়ছে ফুটবলের মহা আয়োজন
- ছুটি শেষে সচিবালয়ে ফিরেছে কর্মচাঞ্চল্য





