হার দিয়ে ক্রিকেট বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪০ পিএম, ১১ নভেম্বর ২০২৩ শনিবার
সংগৃহীত ছবি
হার দিয়ে ১৩তম ওয়ানডে বিশ্বকাপ শেষ করলো বাংলাদেশ ক্রিকেট দল। আজ শনিবার লিগ পর্বে নিজেদের নবম ও শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে টাইগাররা।
এতে ৯ ম্যাচে ২ জয় ও ৭ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের অষ্টমস্থানে থাকলো বাংলাদেশ। তারপরও ২০২৫ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত হয়নি টাইগারদের।
আজ ইংল্যান্ড-পাকিস্তান ও আগামীকাল ভারত-নেদারল্যান্ডসের উপর নির্ভর করবে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য। আজ পাকিস্তানের বিপক্ষে ইংল্যান্ড জিতলে বা অল্প ব্যবধানে হারলে এবং আগামীকাল নেদারল্যান্ডস জিতলে, হৃদয় ভাঙ্গবে বাংলাদেশের।
সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে এবারের বিশ্বকাপে আসা বাংলাদেশের দু’টি জয় এসেছে আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে।
আজকের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩০৬ রান করে বাংলাদেশ। ৭৯ বলে ৭৪ রান করেন তাওহিদ হৃদয়।
জবাবে মিচেল মার্শের অনবদ্য ১৭৭ রানের সুবাদে ৩২ বল বাকী রেখে ৩০৭ রানের টার্গেট স্পর্শ করে অস্ট্রেলিয়া। বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ রান তাড়া করে জয়ের রেকর্ড গড়লো অসিরা।
এই জয়ে ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয়স্থানে থেকে সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়া। আগামী ১৬ নভেম্বর দ্বিতীয় সেমিতে পয়েন্ট টেবিলে দ্বিতীয়স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে অসিরা। ৯ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রান রেটে এগিয়ে থেকে টেবিলের দ্বিতীয় স্থানে প্রোটিয়ারা।
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি